মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন এ জগতে।
যে নাম স্মরণে হলে, তাপিত অঙ্গ শীতল করে
ভববন্ধন জ্বালা যায় গো দূরে জপ ঐ নাম দিবারাতে।।মুর্শিদের চরণের সুধা, পান করিলে যাবে ক্ষুধা
করো নারে দেলে দ্বিধা, যেহি মুর্শিদ সেহি খোদা
ভজো ওলিয়েম মুর্শিদা আয়াত লেখা কোরানেতে।।আপনি আল্লী আপনি নবি, আপনি হন আদম সফি
অনন্ত রূপ করে ধারণ, কে বোঝে তাঁর লীলার কারণ
নিরাকারে হাকিম নিরঞ্জন মুর্শিদরূপ ওই ভজনপথে।।কুলে সাঁই মোহিত আর, আলা কুল্লে সায়ুন কাদির
পড় কালাম লেহাজ করো, তবে সব জানতে পারো
কেন লালন ফাঁকে ফের ফকির নাম পাড়াও মিথ্যে।।
মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন
- Sub Title: যে নাম স্মরণে হলে, তাপিত অঙ্গ শীতল করে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 182
লালন গীতি এর নতুন প্রবন্ধ
আদমে আহমদ এসে নবী নাম সে জানালে
- Sub Title: সে জানালে
মন, তোরে আজ ধরতে পারতাম হাতে
- Sub Title: দেখতাম হারে মন কি করে
বান্দা পুলসেরাতের কথা কিছু ভাবিও মনে
- Sub Title: পার হতে অবশ্য একদিন হবে সেইখানে
আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে
- Sub Title: আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে
কোন বা দেশের মানুষ গো, ও বলো
- Sub Title: কোন বা দেশে যাবো
আমি কৃষ্ণ হারা হলাম জগতে
- Sub Title: ওগো বৃন্দে ললিতে
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে
- Sub Title: আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেধ জানে
আগে মন সাজো প্রকৃতি
- Sub Title: প্রকৃতির স্বভাব ধরো সাধন করো
মুখের কথায় কি চাঁদ ধরা যায় রসিক না হলে
- Sub Title: সে চাঁদ দেখলে অমনি ত্রিজগৎ ভোলে
প্রেম-পিরীতের উপাসনা
- Sub Title: না জানলে সে রসিক হয় না
আলেফ লাম মিমেতে কোরান তামাম সোদ লেখেছে
- Sub Title: কোরান তামাম সোদ লেখেছে
কোন্ কোন্ হরফে ফকিরী
- Sub Title: কিসে আসল হয় সে হরফ
বাংলা
English