“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
  • Sub Title: যার অন্তরে

গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
যার অন্তরে।
কীসের একটা ভজন-সাধন

লোক জানাতে করে।।

বকের ধরন করণ তার হয়
দিক ছাড়া রূপ নিরিখে সদাই
পলক ভরে ভব পারে যায়।
সেই নিরিখ ধরে।।

জান্তে গুরু না পেলে হেথা
ম’লে পাব কথারি কথা
সাধকজনে বর্তমানে
দেখে ভজে তাঁরে।।

গুরুভক্তির তুল্য দিবি কী
যে ভক্তিতে সাঁই থাকে রাজী
লালন বলে গুরুরূপে
নিরূপ মানুষ ফেরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

তোমা ছাড়া বলো কবে রাই
তোমা ছাড়া বলো কবে রাই

তোমা ছাড়া বলো কবে রাই

  • Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই
 ফুলে হয় ফলের পরিচয়
ফুলে হয় ফলের পরিচয়

ফুলে হয় ফলের পরিচয়

  • Sub Title: ও তাই সাঁই রূপেতে জানা যায়
সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা

সাঁই আমার কখন খেলে কোন খেলা

  • Sub Title: জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন