“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মানুষ ধরোরে নিহারে
মানুষ ধরোরে নিহারে
  • Sub Title: উহার মন নয়নে

মানুষ ধরোরে নিহারে।
উহার মন নয়নে
যোগযোগ করে।।

নিহারায় চেহারা বন্দি
করোরে করো একান্তি
সাড়ে চব্বিশ জেলায় খাটাও পান্তি
পালাবে সে কোন শহরে;
ত্বরায় দারোগা হয়ে করো বাতা বন্দি
স্বরূপ মন্দিরে।।

স্বরূপে আসন যাহার
পবন হিল্লোলে বিহার
পক্ষান্তরে দেখো এবার
দিবাচক্ষু প্রকাশ করে;
দু পক্ষেতে খেলছে খেলা
নরনারী রূপ ধরে।।

অমাবস্যে পূর্ণমাসী
তাহে মহাযোগ প্রকাশি
ইন্দ্র চাঁদ বায়ু বরুণাদি
সে যোগের বাঞ্ছিত আছেরে;
সিরাজ সাঁই বলেরে লালন
মানুষ সাধো প্রেমনীরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সরল হয়ে করবি কবে ফকিরি
সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরি

  • Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি
 দেখ রে দিন কোথা হইতে হয়
দেখ রে দিন কোথা হইতে হয়

দেখ রে দিন কোথা হইতে হয়

  • Sub Title: কোন পাকে দিন আসে ঘুরে, কোন পাকে রজনী যায়
 মানুষ ধর নিহারে রে
মানুষ ধর নিহারে রে

মানুষ ধর নিহারে রে

  • Sub Title: ও তোর মন-নয়নে যোগাযোগ করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন