দেল-কেতাব খুঁজে দেখ
রে মমিন চাঁদ;তাতে
আছে রে সকল বয়ান।
এব্রাহাম মসল্যা নামে আত্তা খাজুমে মোকাম।
খোদা যেদিন হজ ভেজিবে
সেদিন মজিদের নিশান উঠিবে
ফাঁদ পেতে চাঁদ ধরতে হবে
যদি করে আল্লা মেহেরবান।
ইসা মুসা দাউদ রসুল
খোদার কাজে আছে মকবুল
ফরমান করিবে কবুল
পড়ছে সদায় চার কোরান।
ইঞ্জিল তেন্তরিত জব্বর ফোরকান
চারি জায়গায় চারের বয়ান
বলে সাঁই দরবেশ লালন
খুঁজে দেখলে পাবে রে সকল মন৷।
————
হারামণি, ২য় খণ্ড, ৭. ১৪৮ (অর্থ ও ছন্দের খাতিরে চরণের পুনর্বিন্যাস করা হয়েছে।)
দেল-কেতাব খুঁজে দেখ রে মমিন চাঁদ
- Sub Title: রে মমিন চাঁদ;
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 232
লালন গীতি এর নতুন প্রবন্ধ
সময় গেলে সাধন হবে না - সময়
- Sub Title: দিন থাকিতে দিনের সাধন কেন করলে না
আমি তারে কি আর ভুলিতে পারি
- Sub Title: আমার এই মনে
ও মন তিন পোড়ায় তো খাঁটি হল না
- Sub Title: না জানি আর কর্মে তোমার কি আছে
পাবে সামান্যে কি তাঁর দেখা
- Sub Title: বেদে নাই যার রূপরেখা
কে তোর মালেক চিনলি না রে
- Sub Title: মন তোর এমন জনম কি আর হবে রে
মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে
- Sub Title: কারে বলিস নবী দিশা পালিনে
যারে ভাবলে পাপীর পাপ হরে
- Sub Title: দিবানিশি ডাক মন তারে
স্বরূপ রূপ দর্পণে সেই রূপ দেখেছে যে জন
- Sub Title: রূপ দেখেছে যে জন
দেখ না রে মন পুনর্জন্ম কোথা হতে হয়
- Sub Title: মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়
রূপের ঘরে অটল রূপ বিহারে
- Sub Title: অটল রূপ বিহারে
তুমি তো গুরু স্বরূপের অধীন
- Sub Title: আমি ছিলাম সুখে ঊর্ধ্ব দেশে
সে কি আমার কবার কথা
- Sub Title: আপন বেগে আপনি মরি
বাংলা
English