“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সে যেন কী করলো আমার
সে যেন কী করলো আমার
  • Sub Title: কী যেন দিয়া

সে যেন কী করলো আমার
কী যেন দিয়া।
আমি সইতে নারি কইতে নারি

সে আমার কি গিয়াছে নিয়া।।

আমার ঘরেতে গুরুগঞ্জন
বাহিরেতে সমাজ বন্ধন
আমি আর কতকাল এ সব বচন
শুনে শুনে রইবো সইয়া।।

অতৃপ্ত নয়নের আশা
লজ্জাভয় রমণীয় ভূষা
আমার যে প্রেমের বিষে লাগলো নেশা
কে দিবে তা বুঝাইয়া।।

যে যাতনা সয়ে থাকি
মনের জলে ভিজাই আঁখি
আমার কে আছে ব্যথার ব্যথী
লালন রচে সব বিসর্জন দিয়া।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

দমের উপর আসন ছিল তার
দমের উপর আসন ছিল তার

দমের উপর আসন ছিল তার

  • Sub Title: আসমান – জমিন না ছিল আকার
মন চোরা রে কোথা পাই
মন চোরা রে কোথা পাই

মন চোরা রে কোথা পাই

  • Sub Title: কোথা যাই মন আজ কীসে বুঝাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন