“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম
যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম
  • Sub Title: সেই দুঃখের দুখ না হলো সুখ তাইতে নদেয় এলাম

যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম।
সেই দুঃখের দুখ না হলো সুখ তাইতে নদেয় এলাম।।

যদি দেখা পাইতাম হা রে
সকল কথা কইতাম তারে
ওরে কইতাম;
বড় আশা ও ভাই সখা
আমি তাই তো আসিলাম।।

শোন রে ভাই ছিদাম নফর
দুঃখ শুনে কাজ নাই তোর
নাই আমার স্থান;
নূতন সাধন করব এখন
তাই তো ডোর-কোপিন পরলাম।।

দেবের দেব বাঞ্ছে সে-ধন
কোথা গেলে পাব এখন
বল ভাই সুদাম;
লালন সেই আশায় আছে
আজ যদি তারে পেতাম।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

যদি গৌরচাঁদকে পাই
যদি গৌরচাঁদকে পাই

যদি গৌরচাঁদকে পাই

  • Sub Title: গেল এ ছার কুল তাতে ক্ষতি নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন