“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মুরশিদ মণি গভীরে চার রসের মূল
মুরশিদ মণি গভীরে চার রসের মূল
  • Sub Title: সেহি রস রসিকে জানতে পারে

মুরশিদ মণি গভীরে চার রসের মূল।
সেহি রস রসিকে জানতে পারে।।

চার পথের চার লায়েক জানি
খাস আতস পবন পানি
ইহার মুরশিদে বলে কারে মানি
দেখ দেখি হিসাব করে।।

শরিয়ত তরিয়ক আর যে
হকিকত মারুফত লেখছে
এই চার পথ আছে
জানে দরবেশ ফকিরে।।

চৌদ্দ পোয়া দেহের বলন
করতে যদি পার লালন
তবে স্বদেশের চলন
জানবি সেই অনুসারে।।

———
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩১
লালন-গীতিকা, পৃ. ১৫৪-৫৫

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

দমের উপর আসন ছিল তার
দমের উপর আসন ছিল তার

দমের উপর আসন ছিল তার

  • Sub Title: আসমান – জমিন না ছিল আকার
 দেখবি যদি সে চাঁদেরে
দেখবি যদি সে চাঁদেরে

দেখবি যদি সে চাঁদেরে

  • Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে
 আদি কালে আদমগণ
আদি কালে আদমগণ

আদি কালে আদমগণ

  • Sub Title: এক এক জায়গায় করত ভ্রমণ
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই

  • Sub Title: দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই
জানতে হয় আদম ছফির আদ্য কথা
জানতে হয় আদম ছফির আদ্য কথা

জানতে হয় আদম ছফির আদ্য কথা

  • Sub Title: না জেনে আজাজিল সে রূপ কী রূপ আদম গঠলেন সেথা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন