“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দেখবি যদি সে চাঁদেরে
দেখবি যদি সে চাঁদেরে
  • Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে

দেখবি যদি সে চাঁদেরে।
যা, যা কারণ-সমুদ্রের পারে।।

কারুণ্য তারুণ্য আড়ি
যে জন দিতে পারে পাড়ি
সেই বটে সাধক
এড়ায় ভাব-রোগ
বসত হবে তার অমর-নগরে।।

এক নদীর তিন বইছে ধারা
নাইকো নদীর কুল-কিনারা
বেগে তুফান ধায়
দেখে লাগে ভয়
পার হও যদি, সাজাও প্রেমের তরী রে।।

মায়ার গেরাফি কাট
ত্বরায় প্ৰেম-তরীতে চড়
সামনে কারণ সমুদ্দুর
পার হয় হুজুর
যারে লালন শুধু গুরুর বাক ধরে।।

—————
বাউল কবি লালন শাহ, পৃ. ২৮৪ এই গ্রন্থের ৩১২ পৃষ্ঠাতেও গানটি সংকলিত হয়েছে। এখানে সঞ্চারী ও আভোগের মতো একটি অতিরিক্ত স্তবক আছে। যথা
যাস নে রে সামান্য নৌকায়
সে নদী বিষম তর্কায়(1)
গেলে প্রাণে হবি নাশ
থাকবে অপযশ।
ভবের পরে।।

কথান্তর :
দেখবি যদি সে চাঁদেরে
যা, যা কারণ সমুদ্দুরের পারে।।

তারুণ্য কারুণ্য আড়ি
যেজন দিতে পারে পাড়ি
সেই বটে সাধক
এড়ায় ভবরোগ
বসত হবে তার অমর-নগরে।।

যাস রে সামান্য নৌকায়
সে নদীর বিষম গুড়খায়
গেলে প্রাণ হবি নাশ
থাকবি অপযশ
যদি সাজাও প্রেমের তরী রে।।

কারণ সমুদ্দুর পারে
গেলে পায় অধর চাঁদেরে
কারণ সমুদ্দুর
পার হয়ে গুরুর
যারে লালন সৎগুরুর বাক্ ধরে।।

–লালন গীতিকা, পৃ. ৬০-৬১
(1) তর্কায়—সম্ভবত শব্দটি তড়পায় হবে। অর্থ ছটফট বা লাফালাফি করা; এখানে উথাল-পাথাল বা ঘুর-পাক খাওয়া।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কিবা শোভা দ্বিদলের ‘পরে
কিবা শোভা দ্বিদলের ‘পরে

কিবা শোভা দ্বিদলের ‘পরে

  • Sub Title: এক রাশ মণি-মাণিক্যের রূপ ঝলক মারে
সে-ধন কি চাইলে মেলে
সে-ধন কি চাইলে মেলে

সে-ধন কি চাইলে মেলে

  • Sub Title: হরি-ভক্তের অধীনে কালে কালে
জীব মলে জীব যায় কোনখানে
জীব মলে জীব যায় কোনখানে

জীব মলে জীব যায় কোনখানে

  • Sub Title: ঈশ্বরের ঘরবাড়ি যদি নাই দেহভুবনে
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

  • Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন