ফেরেব ছেড়ে কর ফকিরি।
দিন তোর হেলায় হলো আখিরি।।ফেরেবি ফকিরি ছাড়া
দরগা নিশান ঝন্টাগাড়া
গলে বেঁধে হড়ামড়া
সিন্নি
খাওয়ার ফিকিরি।।আসল ফকিরি মতে
বাহ্য আলাপ নাই গো তাতে
চলে শুদ্ধ সহজ পথে
অবোধ গো-বধের চটক ভারি।।নাম গোয়ালা কাঁজি ভক্ষণ
তোমার দেখি তেমনি লক্ষণ
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
সাধুর
কাছে জুয়াচুরি।।————
৩২৫. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ১৪১
‘লালন-গীতিকা’য়
ধুয়ার ২য় চরণ ‘দিন তোর হেলায় হেলায় হল আখেরি’ রূপে লেখা হয়েছে। এছাড়াও অন্তরার ১ম চরণে
‘ছাড়া স্থলে দাঁড়া’ এবং ৩য় চরণে ‘হড়ামড়া ‘স্থলে ‘ছড়া-মড়া’ কথান্তর আছে। পৃ. ৩০৬
এটি লালনের একটি মৌলিক
গান। এর ভাব, ভাষা, ছন্দ ও সুর অপরিবর্তিত আছে। কক খখখ ক-ছন্দ-রীতির এই আঙ্গিকে
লালনের অনেক গান রচিত হয়েছে; বলা যায়, এটি তাঁর একটি প্রিয় আঙ্গিক। চতুরঙ্গে বিন্যস্ত
গানটিকে লালনের একটি আদর্শ গান রূপে গণ্য করা যায়।
ফেরেব ছেড়ে কর ফকিরি
- Sub Title: দিন তোর হেলায় হলো আখিরি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 228
লালন গীতি এর নতুন প্রবন্ধ
দেখবি যদি সে চাঁদেরে
- Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে
ও তার ঠিকের ঘরে ভুল পড়েছে মন
- Sub Title: কিসে চিনবি রে মানুষ রতন
এখন আর ভাবলে কি হবে
- Sub Title: কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
- Sub Title: তুমি ডুবায়ে ভাসাতে পারো ভাসায়ে কিনার দাও কারো
আমার হয় না রে সে মনের মত মন
- Sub Title: আমি জানবো কি সে রাগের কারণ
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
- Sub Title: পাবিরে অমূল্য নিধি বর্তমানে
কাজ নাই আমার দেখে দশা
- Sub Title: ব্রজের যতো ভালবাসা
কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল
- Sub Title: জেন্দা দেহে মরন্দার বেশ বোরকা তাজ আর
মধুর দেল দরিয়ায় ডুবে কর রে ফকিরি
- Sub Title: ছাড়ো ফিকিরি দিন হলো আখেরি
অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা
- Sub Title: সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা
মর জেন্দেগির আগে
- Sub Title: দেখে শমন যাক ভেগে
পড়ো সদাই লা ইলাহা ইল্লাল্লাহ্
- Sub Title: আইন ভেজিলেন রসুলাল্লাহ
বাংলা
English