“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভেবো না ভেবো না ও রাই আমি এসেছি
ভেবো না ভেবো না ও রাই আমি এসেছি
  • Sub Title: আমি যে তোমায় বড় ভালবাসি

ভেবো না ভেবো না ও রাই আমি এসেছি।
আমি যে তোমায় বড় ভালবাসি।।

তুমি ভালবাস মনে মনে
আমি বাসি তোমায় প্রাণে প্রাণে
শয়নে কি স্বপনে তোমায় না হেরিলে
বৃন্দাবনে ছুটে আসি।।

খুঁজলে পাবে কোথা বনে
আসা-যাওয়া আমার নিষ্ঠুর মনে
কখনো থাকি শ্রীবৃন্দাবন কখনো গোচারণে
কখনো বাজাই বাশি।।

মনে করো ও কমলিনী
তুমি তো প্রেমের সোহাগিনী
তাইতে লালন ভণে প্রেমের কাহিনী
রাইপ্রেমে মগ্ন দিবানিশি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আমার ঘর খানায় কে বিরাজ করে
আমার ঘর খানায় কে বিরাজ করে

আমার ঘর খানায় কে বিরাজ করে

  • Sub Title: জনম ভরে একদিনও তারে দেখলাম না রে
কী হবে আমার গতি
কী হবে আমার গতি

কী হবে আমার গতি

  • Sub Title: কতোই জেনে কতোই শুনে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে

কী কালাম আনিলেন নবি সকলের শেষে

  • Sub Title: রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন