প্রেমরোগে পাইল
আমার দরদি নাই এ সংসারে
যৌবন সময় হইলাম সাথীহারা গো।।প্রাণসখি গো
সতী নারীর পতি বিনে
কিসের গৌবর এ ভুবনে
লোকে তারে বলবে কপালপোড়া
কোন বা দোষে পাইয়া দোষী
প্রাণবন্ধু হইল বৈদেশি
প্রাণসখি গো
চিন্তারোগে তনু হইল সারা গো।।প্রাণসখি গো
গেলে যৌবন আর আসে না
ভাটিয়াল নদী উজান হয় না
বাসি ফুলে বসে না ভ্রমরা
পাইয়া কার রূপমাধুরী
আমারে গেল পাশরি
প্রাণসখি গো
পুরুষ জাতের বুঝি এমনি ধারা গো।।প্রাণসখি গো
রূপ যৌবন সকলই গেল
প্রাণ যাওয়াটা বাকি রইল
হঠাৎ কোনদিন দিবে জানি উড়া
দুর্বিন শাহ বুঝালাম সখি
কালার পিরিত সবই ফাঁকি
প্রাণসখি গো
নিষ্ঠুর প্রেমে প্রাণ দিও না তোরা গো।।
প্রেমরোগে পাইল
- Sub Title: আমার দরদি নাই এ সংসারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 206
বাউল গান এর নতুন প্রবন্ধ
বুক চিরে দুখ কারে বা দেখাব
- Sub Title: কোথায় যাব
জলধারা দেও গো সখী মাথে
- Sub Title: কর্মদোষে পাইলাম না গো শ্ৰী জগন্নাথে
আমি উদাসিনী তোমার নাম নিয়ারে
- Sub Title: (বন্ধুয়ারে) তোমার নাম সুখে দুঃখে, যখন আসে আমার মুখে
শুন শুন ঐ বাজিছে
- Sub Title: বাঁশীর সুরে আকুল করে বিরহি প্রাণ ধরে টানে
কে বাজাইয়া যায় গো সখী
- Sub Title: কে বাজাইয়া যা
মাননীয় প্রধানমন্ত্রী
- Sub Title: আমি- সাধারণ এক গায়ক, যন্ত্রী
বাসর শয্যা সাজাই কার আশায়
- Sub Title: কই রইল মোর বন্ধু শ্যামরায়
প্রাণনাথ কই রইল গো
- Sub Title: রজনী হইল প্রভাত
ভব সমুদ্র পাড়ি দিতে মন
- Sub Title: হরি নামের নৌকা ধরে শ্ৰীগুরু কান্ডারী করো ধু
অকূলও দরিয়ারে মাঝি
- Sub Title: বাইয়া যাও বাইয়া যাও রে
প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
- Sub Title: কারে বা জানাই
বাংলা
English