“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: প্রেম করিয়া নিষ্ঠুর কালা

প্রেমজ্বালা সহিব কতদিন
প্রেম করিয়া নিষ্ঠুর কালা
ঘটাইয়া গেল দুর্দিন।।

কেন বা করিল দোষী
অবলারে ভালোবাসি গো
জগতে রহিল হাসি
দুঃখিনীর কলঙ্কের চিন।।

গলে দিয়া প্রেমফাঁসি
কেন সে হইল বৈদেশি গো
একা একা কাঁদি বসি
জলছাড়া কি বাঁচে মীন।।

জ্বলে মরি প্রেমাগুনে
সয় না জ্বালা কোমল প্রাণে গো
কে যাবে ঔষধের জন্যে
কে হবে দুঃখের জামিন।।

বলে পাগল এ দুর্বিন শাহ
কবে হবে সুখের আশা গো
মিটল না দুঃখিনীর আশা
দুঃখে তনু হইল ক্ষীণ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

গাউছ ধন বিনে মম

  • Sub Title: গোলাপ ছিটনে তাপী প্রাণ না জুড়ায়
রাধারমণ দত্ত

জলের ঘাটে পাইলাম দেখা বন্ধু শ্যামরায়

  • Sub Title: এমন নিষ্ঠুর বন্ধু রাধাকে জ্বালায়
রাধারমণ দত্ত

ও মন থাকো রে সাবধানে

  • Sub Title: রিপু ছয় জনে ধু
কবিয়াল রমেশ শীল

নিজের বুঝা নিজে বুঝি

  • Sub Title: বাহাত্তরটি ফেরকার মধ্যে তুমি আজ কোন ফেরকার
রাধারমণ দত্ত

মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে

  • Sub Title: কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে চি
হাসন রাজা

এগো সুন্দরী গো তোর লাগি হাসন রাজা দেওয়ানা

  • Sub Title: তুমি বিনে হাসন রাজা কেউ রে মানে না
রাধারমণ দত্ত

মুর্শিদ বলি নৌকা ছাড়ো

  • Sub Title: মুর্শিদ নামে ভাসলো তরী অকুলে ডুবিবে না ধু
দুর্বিন শাহ

আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে

  • Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
কবিয়াল রমেশ শীল

মন রসিক নাইয়া

  • Sub Title: কার আশাতে বসি রলি নৌকা না ছাড়িয়া
দুর্বিন শাহ

ও কালা, কালা রে

  • Sub Title: তুই আমারে দিলি কত জ্বালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন