প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
কারে বা জানাই
জল দিলে নিভে না অনল
বলো তোরা কি দিয়ে জুড়াই।।ও সখি গো-
প্রেম জ্বালায় অঙ্গ কালা
কারে বলে যাই
সে জ্বালা আমারই প্রাণে
কারে বা দেখাই।।ও সখি গো-
জানিয়া প্রাণ সঁপিলাম
কত দুঃখ পাই
দুঃখে দুঃখে জীবন গেল
সুখের সাথী নাই।।ও সখি গো-
শুইলে আসে না নিদ্রা
জেগে রাত পোহাই
মরণ নিকট হইয়াছে
ভাবে বুঝতে পাই।।ও সখি গো-
আসার আশে পাগল বেশে
কান্দিয়া বেড়াই
দুর্বিন শাহ কয় পাইলে তারে
প্রাণে প্রাণ মিশাই।।
প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
- Sub Title: কারে বা জানাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 189
বাউল গান এর নতুন প্রবন্ধ
হৃদয়ের ক্যামেরা দিয়া
- Sub Title: তুলছি ফটো প্রাণ বন্ধুরে, রাখছি তারে হৃদ মাজারে
লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল
- Sub Title: দেব ঋষি না পায় ধ্যানে সে ফুল মহাদেবের অনুকূল চি
আইল না গো প্ৰাণবন্ধু মনে রইল খেদ
- Sub Title: যামিনী হইল ভোর
রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির
- Sub Title: মাফ করো হে গুনাহ-খাতা আছি নতশির
যাও তারে কহিও সখি আমারে কি ভুলিলে
- Sub Title: যাও ! তারে কহিও, সখি, আমারে কি ভুলিলে | হে |
আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া
- Sub Title: শ্যামের বাঁশি ডাকে জয়রাধা বলিয়া ধু
শ্যামের বাঁশি মন মজাইল
- Sub Title: মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল
হরি বল রে মনরসনা শুনরে কৃষ্ণ নাম
- Sub Title: ও তোর পূর্ণ হবে মনোবাঞ্ছা লিও হরিনাম
শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা
- Sub Title: এই দুনিয়া মায়াজালে বান্ধা
কুক্ষণে প্ৰাণ সজনী গেলাম কদমতলা
- Sub Title: সে অবধি আমার মন হইয়াছে উতলা ধু
শুনি বারে বারে কার প্রেম
- Sub Title: চুনু চুনু ধ্বনি সদা কোথা বাজে
শেষ রজনী প্রাণ সজনী
- Sub Title: প্রাণ প্রিয়সী পূর্ণ শশী মনমোহিনী মন হরিল
বাংলা
English