“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম

আমি কুল হারা কলঙ্কিনী

আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।

প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন রজনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী
আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদ অনল রকম জ্বালা.
আমার মন জানে আমি জানি ।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
আমি কুল হারা কলঙ্কিনী।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।

সখি আমার উপায় বলো না,
এ জীবনে দূর হলো না।।
বাউল করিমের পেরেশানী,
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
আমি কুল হারা কলঙ্কিনী।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।

রচনাঃ বাউল শাহ্‌ আব্দুল করিম। শিল্পীঃ- চন্দনা মজুমদার

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

একটি রঙ্গে ধরে ফুল গো দিলারাম

  • Sub Title: তুমি সত্য বলো গো দিলারাম
রাধারমণ দত্ত

আমার মন রে এবার ভবে কেন না আসিলে

  • Sub Title: গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো
কবিয়াল রমেশ শীল

বাবা গাউছুল আজম নুরে আলম

  • Sub Title: আমার জীবনে মরণে যেন ভুলিনা কখন
রাধারমণ দত্ত

ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া

  • Sub Title: রূপে মন ভুলিয়া রইল গো আমার জলে রূপ দেখিয়া
মাইজভাণ্ডারী গান

কেবলা কাবা মাইজভাণ্ডারী গাউসুল আযম

  • Sub Title: তব দীন দাসের পরে পড়েছে বিপদ বিষম
রাধারমণ দত্ত

কত আদরে আদরে

  • Sub Title: শ্যাম সুয়াগী রসিক নাগর মিলিল দুইজনে
দুর্বিন শাহ

চল হস্তী ধরা ও মন

  • Sub Title: চল হস্তী ধরা
মাইজভাণ্ডারী গান

যে চিনেছে প্রিয়া তোরে

  • Sub Title: ইষ্ট মিত্র ঘর বাড়ী সব ছাড়ে একাকার
মাইজভাণ্ডারী গান

আয় মেরা নাইয়া গুরু জী

  • Sub Title: হাতে নাই কড়ি, পার কর মোরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন