“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাননীয় প্রধানমন্ত্রী
  • Sub Title: আমি- সাধারণ এক গায়ক, যন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী–
আমি- সাধারণ এক গায়ক, যন্ত্রী।

আপনারা কাছে লিখলাম চিঠি বড়ই সাহস করে
সত্যি মিথ্যে যাচাই করবেন চিঠির ভাষা ধরে।

গণতন্ত্রের মানস কন্যা আপনি দেশরত্ন
আপনি ছাড়া কে আর করবে মানবতার যত্ন।

সংখ্যালঘু নির্বিচারে নির্যাতিত দেশে
গণতন্ত্র বিক্ষত আলামত সর্বনেশে!
অসহায় ওই হিন্দুরা আজ স্বদেশে প্রবাসী
সংখ্যালঘুর ক্রান্তিলগ্ন সময় সর্বগ্রাসী!
ওরা- আতংকিত! বিভীষিত! হাত, পা, মুখ বাঁধা রে
কত হিন্দু ভিটে বাড়ি ছাড়ছে রাতের আঁধারে!
সাভার,চাঁদপুর, চাটগাঁ,রংপুর,আশাশুনি, জামালপুর
সাতক্ষীরা আর পিরোজপুরে আর্তনাদের করুণ সুর!
কেউ কেউ বলে ধর্মসন্ত্রাস! আমি করি- \’না\’ যুক্ত
বিশ্লেষকে বলেন ওরা সব রাজনৈতিক দলভুক্ত!
প্রশাসনের কেউ কেউ যুক্ত সুকৌশলে স্ববলে
হায়রে যারা ভূত তাড়াবে তারাও ভূতের কবলে!
পঞ্চগড়ের কারাগারে ষড়যন্ত্রের মন্ত্রণায়
আমার ভাইকে পুড়ে মারে নরকদগ্ধ যন্ত্রণায়!
ওরা-আমার মাকে গাছে বেঁধে আদিম উল্লাসে মাতে
আমার বোনকে গণধর্ষণ করছে আজ দিন-রাতে!
তুমি- বিদুষী নারী, তুমি বোঝো শ্লীলতার কি মূল্য
সংখ্যালঘু বলে কি আজ পশুর সাথে তুল্য?
একটা কিছু করো নেত্রী একটা কিছু করো
সম্ভ্রম হারা আমার বোনের হাত দু\’খানা ধরো।

কত ভাবে বর্বরতার চিহ্ন ওরা রেখে যায়
কিছু প্রকাশ হলেও বেশী অপ্রকাশই থেকে যায়!
বোবা যেমন স্বপ্ন দেখে পারে না সে কইতে
সংখ্যালঘুর তেমনি দশা নিজের দেশে রইতে!
সবাই যেনো বোবা কালা জীবন অভিশাপ
জন্মই হলো সংখ্যালঘুর আজন্ম এক পাপ!
তারপরেও ছাড়তে চাই না সোনার বাংলাদেশ
তোমার কাছে এই আকুতি করলাম আমি পেশ।

বিদায় বেলায় প্রিয় নেত্রী চাইবো আমি আজ কী আর
চাইছি শুধু নিরাপদে বেঁচে থাকার অধিকার।

আপনার সদয় দৃষ্টি ভিন্ন অন্য আর কিছু যাচি না
জানি- সংখ্যালঘুর শেষ ভরসা জননেত্রী শেখ হাসিনা।

নকুল কুমার বিশ্বাস

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

সখী যমুনা পুলিনে গো

  • Sub Title: মন হইয়াছে উন্মাদিনী গো মধুর মুরলীর গানে চি
শাহ আব্দুল করিম

হাওয়ার পাখি ভরা আমার

  • Sub Title: মাটির পিঞ্জিরায়
রাধারমণ দত্ত

বন্ধু, তুইন বড়ো কঠিন

  • Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্
রাধারমণ দত্ত

আইলায় নারে শ্যাম রসময় রসের বিনোদিয়া

  • Sub Title: অভাগিনী চাইয়া রইছে পন্থ নিরখিয়া
মাইজভাণ্ডারী গান

শায়দা হোঁ দেলোজা ছে

  • Sub Title: হাশেমী মক্কী মদনী মোত্তলবী কা
রাধারমণ দত্ত

কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

  • Sub Title: তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই
আসিবে হে প্রাণ কেমনে এখানে

আসিবে হে প্রাণ কেমনে এখানে

  • Sub Title: আসিবে হে প্রাণ কেমনে এখানে |
দুর্বিন শাহ

কন্যা লো

  • Sub Title: রূপের আলো দেখে
দুর্বিন শাহ

বাংলা হলো হলো রে স্বাধীন, পুরল মনসাধ

  • Sub Title: বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন