আমার নৌকায় তুমি মাঝি
দিলে যখন পরিচয়
তুমি ভালো আমি দোষী
এ যন্ত্রণা কত সয়।।নামেমাত্র নৌকা আমার
ভাঙা-গড়া সবই তোমার
পাপ-পুণ্য হিতাহিত বিচার
সকলেই তোমার ইচ্ছাময়।।আপন হাতে বৈঠা লইয়া
বসেছ কাণ্ডারি হইয়া
ইচ্ছামত নেও চালাইয়া
যে দিকে তব মনে লয়।।ভব নদীর অকূল পাথারে
নৌকা যদি ডুবে মরে
দোষ পড়ে মাঝিরার ঘাড়ে
নৌকা কি আর দোষী হয়।।আমি কীসে হইলাম দোষী
আমার গলায় কেন ফাঁসি
ছল করে নিরলে বসি
করিতেছি ভাব উদয়।।আমি যেমন তুমিও তেমন
মাটি দোষে বৃক্ষের মরণ
এক মামলায় আসামি দুইজন
আমি একা দোষী নয়।।দুর্বিন শাহ কয় শেষ বিচারে
জিজ্ঞাসা করলে আমারে
তোমার জওয়াব তুমি দিবে
আমার কী আছে ভয়।।
আমার নৌকায় তুমি মাঝি
- Sub Title: দিলে যখন পরিচয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 195
বাউল গান এর নতুন প্রবন্ধ
সখী চল চল যমুনার জলে
- Sub Title: আমার না গেলে না হবে জলে গ চি
মন অহঙ্কারে দিন কাটালি
- Sub Title: তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসাও নিন্দা অহঙ্কারে
পরের জায়গা পরের জমিন
- Sub Title: ঘর বানাইয়া আমি রই
কাজল বরণ পাখি
- Sub Title: নিলে হরে আঁখি
মাধাই নিতাই কথা রইলরে
- Sub Title: নিতাই সঙ্কীর্তনের শিরোমণি গৌরাঙ্গের প্রাণরে ১
সখি তোমারে করি মানা
- Sub Title: অবলা কামিনীর মনে উঠল প্রেমের তাড়না
একটি রঙ্গে ধরে ফুল গো দিলারাম
- Sub Title: তুমি সত্য বলো গো দিলারাম
নয়ন ঠারে হেরো গো
- Sub Title: সখী আখি ঠারে হের
বেলা শেষে পারঘাটায় এসেছি
- Sub Title: পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন
হায় গৌরচান্দ গো গেলো কুলমান
- Sub Title: জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
রসিক ভাণ্ডারী মাওলারে
- Sub Title: কত খেলা জানরে বাবা কত খেলা জান
আমি দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত
- Sub Title: তুমি আমারে যা দাও, সবই তোমারি মত
বাংলা
English