বেলা শেষে পারঘাটায় এসেছি তোমার দরজায়,
পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন।।পাপী তাপি পার করিতে এলে তুমি দুনিয়াতে,
ভাণ্ডার রহমান মনজেল লীলা নিকেতন।দয়াল দাদা ধর নাম পূর্ণ কর মনস্কাম,
অহেতু কি কর সবে দয়া বিতরণ।।তোমার একটু দয়া পেলে, সর্ব জয়ী ভূমণ্ডলে,
ভয় করিয়া আজরাইল এলে হরিতে জীবন।।নানারূপে আজাজীল ধরে, পীরের রূপ ধরিতে নারে;
কোরান হাদিসে তার আছে নিদর্শন।।তুমি আমার নয়ন মণি, তোমায় ভাবি দিন যামিনী,
আজরাইল আইলে একটুখানি দিও দরশন।।রমেশ কয় দরবারি ভাই, বুদ্ধি হীনের সিদ্ধি নাই,
বুদ্ধি বিনে কোন কর্ম হবে না সাধন।।পীরের ভিতর লুকুতে পারি, আর কি মরণকে ডরি,
আজরাইল করে নিবে ধরি-পীর মুরীদ একজন।।
বেলা শেষে পারঘাটায় এসেছি
- Sub Title: পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 127
বাউল গান এর নতুন প্রবন্ধ
ছোট ছোট দুটো পা ছোট দুই হাত
- Sub Title: দু\’টাকায় খেটে খায় ভোর থেকে রাত
কি দোষ করেছি প্রিয়া
- Sub Title: তাড়াইয়া দেও কেন, বারে বারে এই অধীনে
নাম গাইয়ে নইদে এল রে প্ৰেমধন লইয়া
- Sub Title: কে নিবেরে ওই হরিনাম সময় যায় গইয়া
সরিয়তের কিতাবেতে সজিদা গুনা
- Sub Title: মৌলবী মৌলানা বলে কোরানেও তা নিষেধ আছে
শোন গো পরান সই তোমারে মরম কই
- Sub Title: বাঁশি মোরে করিল উদাসী
অকূল নদীর পারে রে
- Sub Title: বসে অন্ধকারে রে
অহে প্রাণ সারা দু’নয়ন তারা
- Sub Title: সৈপাছি সকলি চরণে
মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া
- Sub Title: (মানবরে) ধন জন যৌবন সকলি অকারণ
মন রবে না রে চিরকাল
- Sub Title: যৌবন যমুনার জোয়ার
জগত জননী মাতা, ফাতেমা আমার
- Sub Title: বিশ্ব দুলালী বেটি নবি মোস্তফার
প্রেম বিচ্ছেদে আমার জীবন যায়
- Sub Title: নিঠুর বন্ধুয়া মোরে ফিরিয়ে না চায়
রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
- Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুরে ভাসিয়াছে চি
বাংলা
English