“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: কত খেলা জানরে বাবা কত খেলা জান

রসিক ভাণ্ডারী মাওলারে।
কত খেলা জানরে বাবা কত খেলা জান।
গলায় দিয়ে প্রেম রশি আস্তে আস্তে টানরে।।

কারে চালাও মজনু হালে কারে সাধু বেশ।
ঘর বাড়ী ছাড়িয়া কারে ফিরাও নানা দেশরে।।

কেহ সোনার থালে দুধে ভাতে ঘি পোলাও খায়।
কারে দুই দিনে না দিয়া অন্ন উপবাসে যায়রে।।

কারে জন্ম অন্ধ করি, দিন যায় দুঃখে দুঃখে।
কেহ আঠার হাজার আলম এক পলকে দেখেরে।।

পলকে করেছ কারে দুই কুলের সুলতান।
কেহ আজীবন খাদেমী করি জান করে হয়রানরে।

কেহ ঠিক পথে চলিতে তার রাস্তা কর ভুল।
রমেশ বলে ঠিক বুঝেছি তুমি সবার মূলরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

কোরাণ যে জ্ঞান সিন্ধু

  • Sub Title: নরাকৃতে সংক্ষিপ্তে প্রচার
রাধারমণ দত্ত

কালার সঙ্গে প্ৰেম করিয়ে গো লাঞ্ছনা তোমার

  • Sub Title: এগো কেন গলে দিয়াছিলে প্ৰেম ফুলহার
রাধারমণ দত্ত

কঠিন শ্যামের বাঁশিরে, ঘরের বার কইলে বাঁশি আমারে

  • Sub Title: সঙ্গে করি নেও রে বাঁশি দাসী বানাই আমারে
রাধারমণ দত্ত

রইলাম গুরু অকূল সায়রে প্রভু নিরঞ্জন

  • Sub Title: ছয় ভাই বাণিজ্যে গেলা আসল ভাঙ্গিয়া খাইলা
রাধারমণ দত্ত

প্ৰেম বিলাতে যাবে যদি মন

  • Sub Title: ত্বরিতে কর আরোহণ
রাধারমণ দত্ত

অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে

  • Sub Title: অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
হাসন রাজা

আমি ধরতে না পারি গো তারে

  • Sub Title: কে যে সামাইল আমার ঘরে
রাধারমণ দত্ত

হারাইল মূল লাভের আশে

  • Sub Title: পরের ধনে হইয়া ধনী এসেছ এ অবনী মন রে
রাধারমণ দত্ত

তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক

  • Sub Title: প্ৰেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক ধু
রাধারমণ দত্ত

প্ৰাণে মরি সহচরী

  • Sub Title: অবলা সরলা কুলের কুলবালা প্ৰেম করিয়া জ্বালা হইল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন