কাজল বরণ পাখি
নিলে হরে আঁখি
নিরলে বসিয়া কাঁদি
তোমার আসার আশে বন্ধু রে।।ও বন্ধু রে
পাব বলে তোমার দেখা
বসে কাঁদি হইয়া একা রে
শরীরেতে নাই রে পাখা
যাব তোর তাল্লাশে রে।।ও বন্ধু রে
মনে করি প্রাণ ত্যাজিব
মদনজ্বালা কত সইব রে
পাইলে সন্ন্যাসী হব
যাব তোর উদ্দেশে রে।।ও বন্ধু রে
দিয়া দেখা রাখো প্রাণ
আর কইর না অভিমান রে
দেখিলে বাঁকা নয়ন
মরি যে হুতাসে রে।।ও বন্ধু রে
কী কারণে মিছা জীবন
সকলই গেল অকারণ রে
যা হবার তা বিধির লিখন
দুর্বিন শাহ না তোমায় দোষে রে।।
কাজল বরণ পাখি
- Sub Title: নিলে হরে আঁখি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 232
বাউল গান এর নতুন প্রবন্ধ
আশেকের রাস্তা সোজা
- Sub Title: আশেক থাকে মাশুকধ্যানে
শ্যামের বাঁশি মন উদাসী
- Sub Title: বাজিলো বাঁশি গহিন কাননে ধু
মন আমার সঙ্গি যোগাড় কর
- Sub Title: একলা ঘরে যেতে হবে, কবর ভিতর
ও বাঁশিরে শ্যাম চান্দের বাঁশি
- Sub Title: অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি তরল বাঁশের আগা
মওলানা রূপেরি বাহার
- Sub Title: ভুবন মোহন রূপ- দেখতে চমৎকার
আমার প্রাণ হরে যায়
- Sub Title: মাইজভাণ্ডারী গুণ মণি মোহন বাঁশীর রায়
এই যে দেহতরী কে করিল সুগঠন
- Sub Title: মেস্তরিরে চিনিলায় নারে মন
বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া
- Sub Title: তোমার কি দয়া লাগে না আমার দুঃখ দেখিয়া
আমি বারে বারে ভক্তি করি তার
- Sub Title: সে আমার প্রাণ বন্ধু হে হায়রে
নিশি শেষে যোগী বেশে
- Sub Title: প্রেম তাড়নায় বাঁশী হাতে গেলেম বাগানে
বাংলা
English