“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: অবলা কামিনীর মনে উঠল প্রেমের তাড়না

সখি তোমারে করি মানা আমার পায়ে বেড়ি দিওনা
অবলা কামিনীর মনে উঠল প্রেমের তাড়না ।

সাঁঝের বেলা কদম তলা যমুনার পাড়ে,
বাঁশীর স্বরে রসিক নাগর ডাকিল মোরে,
বাঁশীর সুরে প্রাণ বিদরে ঘরে রইতে পারিনা ।।

দুপুর বেলা স্নান করিতে যমুনার ধারে ,
মৃদু হেসে নয়ন ঠারে ভুলাইছেন মোরে ,
সেই অবধি সইতে নারি প্রেম রসিকের তাড়না ।।

মিনতি করিগো সখী ছাড়ি দেও মোরে ,
তান পায়ে পড়ি হৃদে মিশাই আনিব তারে ,
যৌবন দানে পান করাব মিটাই মনের বাসনা ।।

কহে হাদী প্রেম খেলা যার সাধ মনে ,
গাউছ ধনের চরণ সেবা কর রাত্র দিনে,
মিটাব মনের সাধ দিয়া প্রেমের খেলনা ।।

রচয়িতা: আব্দুল হাদী কাঞ্চনপুরী

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

পতিত পাবন নাম শুনিয়া

  • Sub Title: দয়াল গুরু পার কর দীন হীন কাঙ্গালে
দুর্বিন শাহ

কদমতলায় বাজায় বাঁশি গো

  • Sub Title: ও তোর বন্ধু কালোশশী
কবিয়াল রমেশ শীল

ফরাজী মাইজভাণ্ডার চল একবার

  • Sub Title: তোমার হিংসা নিন্দা ছুটে যাবে ঘুচে যাবে অন্ধকার
রাধারমণ দত্ত

ও আমার প্রাণকৃষ্ণ কাঁই গো বল গো আমারে

  • Sub Title: ও আমি কৃষ্ণ সেবায় দেহ দিতাম কারে
হাসন রাজা

বাত্তি জ্বালাইয়া দেখো শ্যাম, রাধার ঘরে করে কাম

  • Sub Title: কেহই বলে রাধার কানু হাসন রাজায় বলে দিলারাম
কবিয়াল রমেশ শীল

মুরশিদও নিদানের বন্ধু রে

  • Sub Title: এই দাসে রে কবুল করলানি
রাধারমণ দত্ত

সজনী জলে গিয়াছিলাম একেলা

  • Sub Title: রাখছে না গো শ্যাম কালা
রাধারমণ দত্ত

শ্যাম বিনে চাতকী হই, আমি নাম শুনে পাগলী হই

  • Sub Title: বন্ধের নাম শুনাও গো প্ৰাণ সই ধু
কে দেখবি ছুটে আয়

কে দেখবি ছুটে আয়

  • Sub Title: আজ গিরিভবন আনন্দের তরঙ্গে ভেসে যায়!
রাধারমণ দত্ত

পূৰ্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলা গৌরাঙ্গ

  • Sub Title: জন্মিলা গৌরাঙ্গ আমার জন্মিলা গৌরাঙ্গ
রাধারমণ দত্ত

আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে

  • Sub Title: তোর লাগি জীবন কইলাম ক্ষয় ধু
হাসন রাজা

মরণ কথা স্মরণ হইল না হাসন রাজা

  • Sub Title: তোর মরণ কথা স্মরণ হইল না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন