“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নন্দকুমার বিনে সই আজি বৃন্দাবন অন্ধকার
নন্দকুমার বিনে সই আজি বৃন্দাবন অন্ধকার
  • Sub Title: নাহি ব্রজে আনন্দ আর

নন্দকুমার বিনে সই আজি বৃন্দাবন অন্ধকার
নাহি ব্রজে আনন্দ আর।
যমুনার জল দ্বিগুণ বেড়েছে ঝরি গোকূলে অশ্রুধার॥

শীতল জানিয়া মেঘ বরণ শ্যামের শরণ লইয়া সই
তৃষিতা চাতকী জ্বলে মরি হায় বিরহ দাহনে ভস্ম হই।
শীতল মেঘে অশনি থাকে
কে জানিত সখি সজল কাজল শীতল মেঘে অশনি থাকে।
ব্রজে বাজে না বেণু আর চরে না ধেনু
(আর) পড়ে না গোকুলে শ্যাম চরণ রেণু
তার ফেলে যাওয়া বাঁশী নিয়ে শ্রীদাম সুদাম
ধায় মথুরার পথে আর কাঁদে অবিরাম।
কৃষ্ণে না হেরি দূর বন পার উড়ে গেছে শুক সারি
কৃষ্ণ যেথায় সেই মথুরায় চলো যাই ব্রজনারী॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তোমার আকাশে উঠেছিনু চাঁদ
তোমার আকাশে উঠেছিনু চাঁদ

তোমার আকাশে উঠেছিনু চাঁদ

  • Sub Title: দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন
অকূল তুফানে নাইয়া কর পার
অকূল তুফানে নাইয়া কর পার

অকূল তুফানে নাইয়া কর পার

  • Sub Title: পাপ দরিয়াতে ডুবে মরি কান্ডারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন