জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ
আমি জলের কুমুদিনী ঝরিব জলে
তুমি দূর গগনে থাকি’ কাঁদিবে চাঁদ।এ জীবনে মিটিবে না সাধ॥
আমাদের মাঝে বঁধু বিরহ বাতাস
চিরদিন ফেলে যাবে দীরঘ শ্বাস
পায় না বুকে কভু পায় না বুকে
তবু মুখে মুখে
চাঁদ কুমুদীর নামে রটে অপবাদ
এ জীবনে মিটিবে না সাধ॥তুমি কত দূরে বঁধু, তবু বুকে এত মধু কেন উথলায়?
হাতের কাছে রহো রাতের চাঁদ গো
ধরা নাহি যায় তবু ছোঁওয়া নাহি যায়।
মরু-তৃষা ল’য়ে কাঁদে শূন্য হিয়া
সকলে বলে আমি তোমারি প্রিয়া
সেই কলঙ্ক-গৌরব সৌরভ দিল গো
মধুর হ’ল মোর বিরহ-বিষাদ
এ জীবনে মিটিবে না সাধ॥
জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ
- Sub Title: আমি জলের কুমুদিনী ঝরিব জলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আকুল হলি কেন বকুল বনের পাখি
- Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি
চল্ চল্ চল্
- Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল
পথের দেখা এ নহে গো বন্ধু
- Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
সৃজন ভোরে প্রভু মোরে
- Sub Title: (তুমি) জা্তে আমার ললাট-লেখা জীবন আমার কেমন হবে
বিরহের নিশি কিছুতে আর
- Sub Title: চাহে না পোহাতে ওগো প্রিয়
সুরের ধারার পাগল-ঝোরা
- Sub Title: নামিল সখি মোর পরানে
চেয়ো না সুনয়না আর চেয়ো না
- Sub Title: আর চেয়ো না এ নয়ন পানে
হে মদিনার বুলবুলি গো
- Sub Title: গাইলে তুমি কোন গজল
সন্ধ্যা-গোধূলি লগনে কে
- Sub Title: রাঙিয়া উঠিলে কারে দেখে॥
নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
- Sub Title: বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে
আগুন জ্বালাতে আসিনি গো আমি
- Sub Title: এসেছি দেয়ালি জ্বালাতে
যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি
- Sub Title: তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি॥
বাংলা
English 
Comments