“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মসজিদ ঘরে আল্লাহ থাকে না
মসজিদ ঘরে আল্লাহ থাকে না

কুলবিল মুমিনিন আরশে আল্লাহ

কুলবিল মুমিনিন আরশে আল্লাহ
এইতো আল্লাহর ঠিকানা
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।।

আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চণ্ডালে,
সতী-সাধুর ভাত জোটে না, সোনার হার বেশ্যার গলে।।

যদি চিনিতে কোরআন, হইতো মানুষের কল্যাণ
মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা
শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

যদি মক্কায় গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায়,
দেশে ফিরে কেউ আইতো না হজ্ব করিতে যারা যায়।
কেউ যায় টাকার বিমানে, কেউ যায় দেশ ভ্রমণে,
ধনী যায় ধনের টানে আনিতে সোনাদানা।

হজ্ব করিতে মক্কায় গিয়া খরচ করলি যে টাকা
বলি, এই টাকা গরীবরে দিলে গরীব আর থাকে কেঠা?
তোর ঘরের ধন খায় পরে পরে, দেশের লোক না খাইয়া মরে,
সত্য কথা বললে পরে দেশে থাকতে পারি না
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

দ্বীনহীন রাজ্জাকে বলে, মানুষে মানুষ রতন
বলি, এই মানুষকে ভালোবাসো বেঁচে আছো যতোক্ষণ।
মানুষ চিনতে করিস ভুল তবে হারাবি দুই কূল
ওরে মূল কাটিয়া জল ঢালিলে ঐ গাছে ফুল ফোটে না
শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

কথাঃ- মাতাল কবি রাজ্জাক দেওয়ান
শিল্পীঃ- মাতাল কবি রাজ্জাক দেওয়ান

Comments

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজি শ্রাবণঘনগহন মোহে
আজি শ্রাবণঘনগহন মোহে

আজি শ্রাবণঘনগহন মোহে

  • Sub Title: নিশার মতে নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে
কন্যা লো
কন্যা লো

কন্যা লো

  • Sub Title: রূপের আলো দেখে
মনে হল, যেন পেরিয়ে এলেম
মনে হল, যেন পেরিয়ে এলেম

মনে হল, যেন পেরিয়ে এলেম

  • Sub Title: মরুতীর হতে সুধাশ্যামলিম পারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন