“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার জনম গেল বিনা সাধনে
আমার জনম গেল বিনা সাধনে

সারা জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে

আমার জনম গেল বিনা সাধনে
সারা জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে
এখন কি করিতে কি করি হায় রে
আমার দিন গেল মনের ভ্রমে।।

সময় থাকতে পথে গেলে রে যেতাম বহুদূর
ওরে মায়ার বসে বসি হয়ে হারালাম একূল।।

আমার একুল ওকুল দুকুল গেল রে
কাম নদীর ওই তুফানে
জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে।

বেলা গেলো সন্ধ্যা হলো
ছারি দুঃখের হায়
কোন মহতে সাঙ্গো ধরে
আমি পূর্ণ করি তাই।।

আমি ভেবে দেখি আর বেলা নাই রে
আমায় বেঁধে নেবে কাল সমনে
জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে।।

বিজয় কান্দে বেলা শেষে
ভব নদীর কূলে
দয়া করে দয়াল গুরু
আমায় নাও গো তুলে
জানায় আমার এই শেষ মিনতি রে
ওরে বান্ধব স্থান দিও ওই চরনে।।

কথাঃ- বিজয় সরকার
শিল্পীঃ- বলাই চন্দ্র সরকার

Comments

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

দমের উপর আসন ছিল তার
দমের উপর আসন ছিল তার

দমের উপর আসন ছিল তার

  • Sub Title: আসমান – জমিন না ছিল আকার
কই হল মোর মাছ ধরা
কই হল মোর মাছ ধরা

কই হল মোর মাছ ধরা

  • Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা

মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে

  • Sub Title: মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন