“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও দয়াল তোমার লীলা বোঝা দায়
ও দয়াল তোমার লীলা বোঝা দায়

দীনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়

ও দয়াল তোমার লীলা বোঝা দায়
দীনের বন্ধু করুণা সিন্ধু,
বাঁকা শ্যামরায়।।

তুমি গোঠের রাখাল রাজা,
যশোদার কানাই,
বিষ্ণুপ্রিয়ার প্রাণসখা,
নদীয়ার নিমাই।।

তোমারই নাম সকাল সাঁঝে
শুক-শারি গাঁই।
দীনের বন্ধু করুণা সিন্ধু
বাঁকা শ্যামরায়।

তুমি রাতের ধ্রুবতারা,
তুমি রবি দিনে,
তোমার রসের রসিক যেজন,
সেজন নেবে চিনে।।

তুমি ছাড়া এ জগতে
চলার উপায় নাই।
দীনের বন্ধু করুণা সিন্ধু
বাঁকা শ্যামরায়।

তুমি সাথী দুঃখে আমার,
তুমি সাথী সুখে,
তোমার পরশ জাগায় হরষ,
নিতি আমার বুকে।।

তুমি ছাড়া ভবার্ণবের
পারের উপায় নাই;
দীনের বন্ধু করুণা সিন্ধু
বাঁকা শ্যামরায় ও দয়াল।

কথাঃ- ভবা পাগল, শিল্পীঃ- লাল চাঁদ ফকীর

Comments

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

  • Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে
গৌরনিতাই নৈদে আসিয়াছে
গৌরনিতাই নৈদে আসিয়াছে

গৌরনিতাই নৈদে আসিয়াছে

  • Sub Title: রামানন্দ ভক্তি মেঘে রে অবনীমণ্ডল ভাসিয়াছে চি
মদিনা! মদিনা! মদিনা
মদিনা! মদিনা! মদিনা

মদিনা! মদিনা! মদিনা

  • Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না
গউর এসো আমার আসরে
গউর এসো আমার আসরে

গউর এসো আমার আসরে

  • Sub Title: বিনয় করি ডাকি গৌর তোমারে
বল গো বল গো সই কোন বা দেশে যাই
বল গো বল গো সই কোন বা দেশে যাই

বল গো বল গো সই কোন বা দেশে যাই

  • Sub Title: কোন্বা দেশে গেলে পাইমু শ্যামনগর কানাই
কই হল মোর মাছ ধরা
কই হল মোর মাছ ধরা

কই হল মোর মাছ ধরা

  • Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন