কালাচান্দ করে ব্রজলীলা সাঙ্গ শ্যামঅঙ্গী গৌরাঙ্গ
পতিত উদয় নদীয়ায়।। ধু।।
সাঙ্গপাঙ্গ গৌরা আপনে মেতে জগৎ মাতায়।। চি।।নদীয়া নগর উদয়গিরি পূর্ণচন্দ্ৰ গৌর হেরি
কৃপা করি কলির জীবের দায়
ভক্ত ভাব অঙ্গীকারী নামামৃতে জগৎ ভাসায়।। ১।।
শ্ৰীরাধা প্রেমের সীমা জানতে কে প্রেমের মহিমা
রাই অঙ্গে শ্যামাঙ্গী মিলায়
রাধাপ্রেমে পাগল গৌরা যারে তারে প্ৰেমধন বিলায়।। ২।।
ভাবকান্তি বিলাসে এই তিন অভিলাষে
প্রেমরসে তরঙ্গ খেলায়
লাগল না সে প্রেমের বাতাস শ্ৰীরাধারমণের গায়।। ৩।।
কালাচান্দ করে ব্রজলীলা সাঙ্গ শ্যামঅঙ্গী গৌরাঙ্গ
- Sub Title: পতিত উদয় নদীয়ায় ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 159
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর আমি যাব না সইগো কালিন্দীর জলে
- Sub Title: নন্দের সুন্দর মদনমোহন বাঁশি বাজায় কদমতলে
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি
- Sub Title: সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা
শ্যামরূপ হেরিয়া গো প্ৰাণে মরি গো ঝুরিয়া
- Sub Title: কেনে আইলাম জলের ঘাটে নিষেধ না মানিয়া গো ধু
প্রাণবন্ধু নাই দেশে
- Sub Title: রইল কোন বিদেশে
আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও
- Sub Title: আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও দরবারীগণ রে
ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ
- Sub Title: ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ
আমার হৃদে হানি বান
- Sub Title: আমার হৃদে হানি বান, দেহ ছাড়া করলে আমার প্রাণ
ও আমার প্রাণকৃষ্ণ কাঁই গো বল গো আমারে
- Sub Title: ও আমি কৃষ্ণ সেবায় দেহ দিতাম কারে
আল্লায় যেন কর্জের লাগি কেউর বাড়িত নেয় না
- Sub Title: মজুরি করিয়া খাইমু ভাত যদি খাইতে পাই না
নাচো মন তালে তালে
- Sub Title: মাওলার জিকিরে নাচো, খোদার জিকিরে
পথের প্রান্তে কোন্ সুদূর গাঁয়
- Sub Title: যেথা সময় থমকে থাকে বটের ছায়
বাংলা
English