“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: নিত্য নব রঙ্গে খিড়কী দরজায় বসি

আমি রসিক রূপসী, আমি রসিক রূপসী।
নিত্য নব রঙ্গে খিড়কী দরজায় বসি।।

খিড়কী আয়নাদার আমার, খিড়কী আয়নাদার।
সে আয়নাতে বিরাজ করি সদায় হাসি।।

গুপ্তে ব্যক্তে যত আছে, ত্রিলক্ষ ভুবন বিচে।
সব মম খিড়কী তাতে আমি রূপসী।।

সে খিড়কীয়ে বিরাজ করি, মারিয়ে ভুরু কাটারী।
বানায়ে প্রেমের ভিখারী পরাণে নাশি।।

আমি যবে আমি নহি, নিজ গুণ নিজে কহি।
মকবুলের ছলে আমি মাওলাজির বাঁশি।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

নাম জপো রে, বসিয়া নিরালা

  • Sub Title: ধ্যানে দিদার লাভ করিবে
রাধারমণ দত্ত

গৌরচান্দ রাইকিশোরীর ভাবসাধিকে

  • Sub Title: প্ৰেমরসে ভাসাইল রে অবনী
কবিয়াল রমেশ শীল

বন্ধু সুখের দিনে দুঃখের আগুন

  • Sub Title: বসন্তে অশান্ত করি জ্বালা দিলা আমারে
রাধারমণ দত্ত

কৈ কৈ সে রূপ রসময়

  • Sub Title: মহানন্দ হয়
শাহ আব্দুল করিম

গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়

  • Sub Title: এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়
হাসন রাজা

মন চিনলায় না আপন, কোন দিন কোন সময় পরিবায় কাফন

  • Sub Title: করলায় না করলায় না তুমি আল্লার নাম জপন
দুর্বিন শাহ

হায় দুঃখ উঠে জ্বলিয়া

  • Sub Title: মুসলিমের পুত্রধন
শাহ আব্দুল করিম

বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার

  • Sub Title: স্বচক্ষে দেখিলাম যাহা- গরিব হলে দোযখ তাহার
হে ব্রাহ্মণ্যবাদ থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার

হে ব্রাহ্মণ্যবাদ থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার

  • Sub Title: থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার
দুর্বিন শাহ

ওই যমুনায় কী রূপ হেরিলাম

  • Sub Title: কদম তলে ওই নিরলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন