আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার।
নিন্দা করলে কি ক্ষতি আমার।
নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার।কিসে হারাম হল তাল,
তালে লোহা পিটে বানায় দা ছুরি কোদাল,
তালে মাটি পিটে কুলাল ভাণ্ড বাসন হয় তৈয়ার।দেখ খোদার তৈয়ার ঢোল,
দুনিয়াময় চামড়া ছানি ভিতরে তার খোল,
নানা শব্দে বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার।শুন যত বন্ধুগণ,
নিন্দুকেরে তোমরা কভু ভেবনা দুষমণ,
তারা তরিকতের ধোপার মতন ধুয়ে করুক পরিষ্কার।খাদেম রমেশের বাণী,
প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি।
ঐসব নিয়ে টানাটানি করা আমার কি দরকার।
আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার
- Sub Title: নিন্দা করলে কি ক্ষতি আমার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 94
বাউল গান এর নতুন প্রবন্ধ
যমুনা পুলিনে শ্যাম নাগরি ত্ৰিভঙ্গ
- Sub Title: মুরলী মধুর স্বরে মোহিল অনঙ্গ চি
কে বলে পিরিতি ভালা গো সজনী
- Sub Title: কে বলে পিরিতি ভালা
জাগো ভাই দলে দলে
- Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে
ও পিয়ারো রে বালা, বাজে বাছরিয়া রে
- Sub Title: ম্যায় তো উদাস হোয়া আর হোয়া নাগরিয়া রে
কামিনী সাপিনী জাতি
- Sub Title: জাইনে তার রীতিনীতি
জলধারা দেও মাথে গো সখী জলধারা দেও মাথে
- Sub Title: জল ডালিয়া জলে গেলাম গো সখী বন্ধু পাইবার আশে
একটা গল্প বলি শুনুন
- Sub Title: দিনের গোড়ায় রাতটা যেমন তেমনি গল্পের গোড়া
রমজানের চান যে জন দেখেছে
- Sub Title: এক ইমানে মন বান্ধিয়া
দয়াল গুরুর অপার দয়া
- Sub Title: কি দিয়ে করিবে দয়া আমি তারে ডাকি কই
হিন্দু-মুসলমান নৌকার বাক্সে
- Sub Title: ভোট করো দান
বসে ভাবিছ কি রে মন মনবেপারী
- Sub Title: সামাল সামাল ডুবল তরী আরো সামাল সামাল
বাংলা
English