বৃথা যায় জীবন মাওলাজীর দরবারে চল মন
মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন ।সৎ গুরু না মিলে যদি মানব জন্ম বৃথা হয়,
সংগ গুণে রংগ ধরে সাধু ফকির দরবেশ কয়,
সত্য গুরু মিলে যদি খুলে দিবে জ্ঞান নয়ন ।।সমুদ্র পার হতে যেমন সুদক্ষ কাণ্ডারী চাই,
সৎ গুরু বিহনে ভব সাগর পারের আশা নাই,
সম্পদে বিপদে ভাব মাওলা ধনের দুই চরণ।সেবা প্রকরণ যোগে তুষ্ট কর গুরুকে,
ইশারায় দেখায়ে দিবে মানবরূপী তুমিকে,
আঁধার ঘরে জ্বলবে আলো সুখে হবে কাল যাপন ।।রমেশ বলে বৃথা এই ভবের মাঝে আসিলাম,
মাঝি ছাড়া নৌকার মত উজান ভাটি ভাসিলাম,
হেলায় খেলায় দিন হারালাম নিকটে এল শমন ।।
বৃথা যায় জীবন
- Sub Title: মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 86
বাউল গান এর নতুন প্রবন্ধ
সজনি আমি পাই না ধৈর্য ধরিতে
- Sub Title: শ্যাম পিরিতে করিয়াছে উদাসিনী
এগো সুন্দরী গো তোর লাগি হাসন রাজা দেওয়ানা
- Sub Title: তুমি বিনে হাসন রাজা কেউ রে মানে না
আল্লাহর নাম নবির নাম লইয়া রে
- Sub Title: নাও বাইয়া যাও রে
মশারি নাই সুযোগ পাইল
- Sub Title: নিদারুণ মশায়
বাবাধন বল কোথায় যাই
- Sub Title: এই দুনিয়া ফাঁকের বাজার, প্রাণ কেনে বাঁচাই
আসবে বলে গেল বন্ধু
- Sub Title: কেন আইল না
সদা কেনে প্রেম প্রেম কর
- Sub Title: প্রেমের ছলনা কত দেখেছ এখন
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
আমরা কচি আমরা কাঁচা সবুজ কণার দল
- Sub Title: সবাই মিলে গড়বো এ দেশ মনে আছে বল
মরি কি আপসোসে তোমায় ভালোবেসে
- Sub Title: বিধুমুখী এই কি তোমার ভালোবাসার গুণ
প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে
- Sub Title: আশায় আশায় সোনার যৌবন গেল বিফলে
বাংলা
English