“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শিখিয়ে দে তুই আমারে কেমন করে তরে ডাকি
শিখিয়ে দে তুই আমারে কেমন করে তরে ডাকি

এক ডাকে ফুরাইয়া দেরে জনম ভরের ডাকাডাকি

শিখাইয়া দে তুই আমারে
কেমন করে তোরে ডাকি।।

এক ডাকে ফুরাইয়া দেরে
জনম ভরের ডাকাডাকি।।

যেমন করে ডাকলে পরে
শুনতে পাস্ তুই হঠাৎ করে
হাসি দিস্ আমার অন্তরে
প্রাণ ভরে যায় রয় না বাকী।

ডাক দিয়ে তুই ডাক শিখাইয়া
ফাঁক না দিয়ে আয়না ধেয়ে
খেলায় আমি তোরে লয়ে
তোর প্রাণে মোর প্রাণ মাখি।।

যে রূপেতে তোর নয়ন ধরা
সেরূপে ধরে নয়ন ধারা
বারণ করলে হওনা ছাড়া
চেয়ে থাক দুই পাগলা আঁখি।।

মনোমোহনের বেহুশা মন
কমতি পরে নাই তার ওজন।।

আপনি কর তারে শোধন
হৃদয়ে জাগ্রত থাকি।।

কথাঃ- মহর্ষি মনমোহন দত্ত
শিল্পীঃ- সেলিম নিজামী

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যদি চিনতে বাঞ্ছা হয় তারে
যদি চিনতে বাঞ্ছা হয় তারে

নজর একদিকে দেওরে

  • Sub Title: যদি চিনতে বাঞ্ছা হয় তারে
মন আমার গেল জানা
মন আমার গেল জানা

মন আমার গেল জানা

  • Sub Title: কারো রবে না এ ধন জীবন যৌবন
চলগো সখী জল আনিতে
চলগো সখী জল আনিতে

চলগো সখী জল আনিতে

  • Sub Title: গিয়ে যমুনায় জলের ছায়ায় কদম্ব তলায় প্রেম খেলিতে ধু
হায় হায় হায় দিন চলি যায়
হায় হায় হায় দিন চলি যায়

হায় হায় হায় দিন চলি যায়

  • Sub Title: চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল’ চল’ চল’ হে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন