“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
  • Sub Title: ভিক্ষার কারণে গেলা জননীর নিকট

নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
ভিক্ষার কারণে গেলা জননীর নিকট৷
ভিক্ষা দেহি ভিক্ষাং দেহি বসিতে লাগিলা

ফল তন্তুল দিয়া ভিক্ষা জননীয়ে দিলা৷
রজত কাঞ্চন দিলা ঝুলিতে ঢালিয়া
ভিক্ষা লইয়া চলিয়া গেলা গুরুরও সদনে৷
গুরুকে দক্ষিণা দিলা ধরিয়া চরণে
পুর্নবার যাও বাছা ভিক্ষার কারণে৷
ভিক্ষাহেতু চলিয়া গেলা গৃহেরও দারে
স্বর্ণখাল ভরিয়া ভিক্ষা জননীয়ে দিলা৷
ফলমূল দিয়া মায়ে ডালারে ভরিয়া
ভগিনীয়ে দিলা ভিক্ষা যতন করিয়া৷
তারপরে দিলা ভিক্ষা ব্ৰজবাসিগণ
ভিক্ষা লইয়া ব্ৰহ্মচারী আশ্রয়েতে গেলা৷
ভাইবে রাধারমণ বলে বামনের চরণে
অন্তকালে তারাইও প্ৰভু নারায়ণে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও
নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও

নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও

  • Sub Title: সুপ্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি

  • Sub Title: মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন