“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
  • Sub Title: এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী

বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী।।
কই গো শ্যামে বাজায় বাঁশি শাশুড়ির ঘরে থাকি

ননদীর জ্বালায় মরি এখন সইমু কত জ্বালা গো সখী।।
ননদীয়ে বলাইন বধূ কদমতলে কিসের মধু
এখন কদমতলে নন্দের চিকন কালা গো সখী।।
পদের উপর পদ থুইয়া কদম্বে হেলান দিয়া
এখন বাজায় বাঁশি জয়রাধা বলিয়া গো সখী।।
কোন ঘাটে ভরিতাম জল সব সখীর মন চঞ্চল
এখন ভরাইন জল শানের বান্ধাইল ঘাটে গো সখী।।
কলসী ভরিয়া রাধে তুলিয়া লইয়া মাঝার কাঙ্কে
এখন ধীরে ধীরে চলছে রাজপথে গো সখী
গোসাই রাধারমণ বলে শোন গো শ্ৰীমতী রাধে
এখন তোমার প্ৰেমে বান্ধা চিরকাল গো সখী৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শুন গো সই ঐ বাজে গো বাঁশি
শুন গো সই ঐ বাজে গো বাঁশি

শুন গো সই ঐ বাজে গো বাঁশি

  • Sub Title: মনপ্ৰাণ সহিতে টানে লাগাইয়া বরাশি
দখিন হাওয়া, জাগো জাগো
দখিন হাওয়া, জাগো জাগো

দখিন হাওয়া, জাগো জাগো

  • Sub Title: আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কতনা গান জাগো জাগো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন