“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেমবাগানে সই
প্রেমবাগানে সই
  • Sub Title: ফুল ফুটিল

প্রেমবাগানে সই
ফুল ফুটিল
দেখিলে বাগান
উড়িয়া যায় প্রাণ
পাইয়া ফুলের ঘ্রাণ
ভ্রমরা আসিল।।

ফুলের গাছ কী চমৎকার
দেখিতে বাহার
নিচের দিকে
ফুল ফুটিয়া রইল
শিকড় আকাশে
ডাল রইয়াছে নিচে
তিনটা ডালে ছয়টা পাতা
যোগ ধরিল।।

ফুল ধরে যতটা
তাতে নাই বোঁটা
অনুরাগের বাতাস লেগে
ফুল ঝরিল
ফুল ফুটে ফুটিয়া
যায় যে ঝরিয়া
আবার ফুটিয়া
ফুল ছলনায় লুকাইল।।

যদি ফুল তুলিতে চাও
ধরো পিরের পাও
সন্ধান করিয়া
ফুল তুলিতে হলো
সে ফুলেরই মধু খায়
ফকির সাধু
অপ্রেমিক গিয়া কাছে
প্রাণ হারাইল।।

ফুলে তিন মহাজন
না যায় চিনন
সাপিনী কাছে নিয়া
বসিয়া রইল
মুর্শিদ যার ভরসা
বলে দুর্বিন শাহ
সে হাতে
কৌশলে ফুল তুলিল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নব নব পল্লবরাজি
নব নব পল্লবরাজি

নব নব পল্লবরাজি

  • Sub Title: সব বন উপবনে উঠে বিকশিয়া
আমায় রাখিও চরণ তলে
আমায় রাখিও চরণ তলে

আমায় রাখিও চরণ তলে

  • Sub Title: দয়াল মুর্শিদও আমায় রাখিও চরণ তলে
পিরিতে আরিলাম মান কুল-গো
পিরিতে আরিলাম মান কুল-গো

পিরিতে আরিলাম মান কুল-গো

  • Sub Title: সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন