প্রাণনাথ কই রইল গো
রজনী হইল প্রভাত
বলো সখি করলাম কী
অপরাধ গো।।কোন রমণীর সাল্লায় পড়ে
ভুলে রইল মোরে
কেমন করে পাগল মনে
একা থাকি ঘরে
থাকে বন্ধু কতই দূরে
নয়নে পাই না সাক্ষাৎ।।অধরে মিশাইয়া অধর
বন্ধু আমায় করে আদর
তাই তো মনে বিশ্বাস হয় না
সে হইবে রে পর
নয়ন জলে ভাসে সাগর
আসিল না প্রাণনাথ।।কয় দুর্বিন শাহ সর্বনাশা
কঠিন বন্ধুর হিয়া
তার নামে কলঙ্ক রবে
যাই যদি মরিয়া
গেল সে আসিবে কইয়া
অপেক্ষায় গেল সারা রাত।।
প্রাণনাথ কই রইল গো
- Sub Title: রজনী হইল প্রভাত
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 157
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও জান বাহির হইলে, যাইব বন্ধের বাড়ি
- Sub Title: জান বাহির হইলে রে
বিচ্ছেদের আগুন জ্বালাই
- Sub Title: কোথায় গেলা বাচা আব্দুল হাই!
কোন্ বনে বাজে বাঁশি টের না পাই
- Sub Title: রাধা বলে বাজে বাঁশি কি করি উপায়
পরাণ বন্ধুয়া রসিক রতন
- Sub Title: করিয়ে আমি পেলেম না তারে
শ্যামের বাঁশিরে শ্যাম নাগর কালিয়া
- Sub Title: কুলবধূর কুল মজাইলায় বাঁশরি বাজাইয়া
যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
- Sub Title: পয়লা ফাগুনে আইলো ধলের মেলা
আজি এ শারদ সাঁঝে
- Sub Title: ঐ শোনো দুরে পল্লী-মুখর কাঁসর, ঘন্টা বাজে
সজনী গো গুরু কী ধন চিনলাম না
- Sub Title: অমূল্য ধন গুরুর চরণ ভজন হইল না
আমি কার কাছে জানাব গো
- Sub Title: শ্যাম পিরিতের এত যন্ত্রণা
কানাই তুমি খেইড় খেলাও কেনে?
- Sub Title: রঙ্গের রঙ্গিয়া কানাই
দূতী কইও গো বন্ধু রে
- Sub Title: এগো কাইল নিশিতে এক কুঞ্জে রইয়াছি বাসরে
বাংলা
English