আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে –
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি –তোমার আছে তো হাতখানি।।
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি।
জানি জানি, বন্ধু, জানি –
তোমার আছে তো হাতখানি।।আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।
জানি জানি, বন্ধু, জানি –
তোমার আছে তো হাতখানি।।
আজি বিজন ঘরে নিশীথ
- Sub Title: আমি তাইতে কি ভয় মানি!
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 117
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নিশীথরাতের প্রাণ
- Sub Title: কোন্ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান
এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ
- Sub Title: ‘মেনেছি’
ভালোবাসিলে যদি সে ভালো না বাসে
- Sub Title: মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেখে
- Sub Title: ওগো নেয়ে নাওখানি বাইয়ো
সতিমির রজনী, সচকিত সজনী শূন্য নিকুঞ্জ-অরণ্য
- Sub Title: কলয়িত মলয়ে সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ
এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
- Sub Title: সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে
শুন সখি বাজত বাঁশি
- Sub Title: গভীর রজনী উজল কুঞ্জপথ
দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি
- Sub Title: শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে
- Sub Title: বাণী তার বুঝি না রে ভরে মন বেদনাতে
হে আকাশবিহারী-নীরদবাহন জল
- Sub Title: আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল
ওরা অকারণে চঞ্চল
- Sub Title: ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নবপল্লবদল
যাত্রী আমি ওরে
- Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
বাংলা
English