“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সতিমির রজনী, সচকিত সজনী শূন্য নিকুঞ্জ-অরণ্য
সতিমির রজনী, সচকিত সজনী শূন্য নিকুঞ্জ-অরণ্য
  • Sub Title: কলয়িত মলয়ে সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ

সতিমির রজনী, সচকিত সজনী শূন্য নিকুঞ্জ-অরণ্য।
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ।।
নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান।

পাপ-মরমর, নির্ঝর-ঝরঝর, কুসুমিত বল্লিবিতান।
তৃষিত নয়নে বনপথপানে নিরখে ব্যাকুল বালা-
দেখ ন পাওয়ে, আঁখ ফিরাওয়ে, গাঁথে বনফুলমালা!
সহসা রাধা চাহল সচকিত, দূরে খেপল মালা-
কহল, সজনি, শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা।
চমকি গহন নিশি দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে-
কণ্ঠ মিলাওল ঢলঢল যমুনা কলকল কল্লোলগানে।
ভনে ভানু- অব শুন গো কানু, পিয়াসিত গোপিনিপ্রাণ
তোঁহার পীরিত বিমল অমৃতরস হরষে করবে পান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে

কী করিলি মোহের ছলনে

  • Sub Title: গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি পথ হারাইলি গহনে
দয়াল হরি তুমি বিনে জীবের দুক
দয়াল হরি তুমি বিনে জীবের দুক

দয়াল হরি তুমি বিনে জীবের দুক

  • Sub Title: হরি দীনবন্ধু কৃপা সিন্ধু বিন্দু দানে কি শুকাবে চি
সখী যমুনা পুলিনে গো
সখী যমুনা পুলিনে গো

সখী যমুনা পুলিনে গো

  • Sub Title: মন হইয়াছে উন্মাদিনী গো মধুর মুরলীর গানে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন