আধাঁর রজনী পোহালো, জগত পূরিল পুলকে ।
বিমল প্রভাতকিরণে মিলিল দ্যুলোক ভূলোকে।।
জগত নয়ন তুলিয়া হৃদয়দ্বার খুলিয়াহেরিছে হৃদয়নাথেরে আপন হৃদয়-আলোকে।।
প্রেমমুখহাসি তাঁহারি পড়িছে ধরার আননে-
কুসুম বিকশি উঠিছে, সমীর বহিছে কাননে।
সুধীরে আঁধার টুটিছে, দশ দিক ফুটে উঠিছে-
জননীর কোলে যেন রে জাগিছে বালিকা বালকে।।জগত যে দিকে চাহিছে সে দিকে দেখিনু চাহিয়া,
হেরি সে অসীম মাধুরী হৃদয় উঠিছে গাহিয়া ।
নবীন আলোকে ভাতিছে, নবীন আশায় মাতিছে,
নবীন জীবন লভিয়া জয়-জয় উঠে ত্রিলোকে।।
আধাঁর রজনী পোহালো জগত পূরিল পুলকে
- Sub Title: বিমল প্রভাতকিরণে মিলিল দ্যুলোক ভূলোকে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে
- Sub Title: তাই তোক তবে তাই হোক- এসো তুমি দিনু দ্বার খুলে
ছাড়ো ছাড়ো আঁচল বঁধু
- Sub Title: যেতে দাও
সুমধুর শুনি আজি, প্রভু, তোমার নাম
- Sub Title: প্রেমসুধাপানে প্রাণ বিহ্বলপ্রায়
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার
যে আমায় পাঠালে এহি ভাব-নগরে
- Sub Title: মনের আঁধার-হরা চাঁদ
মন আমার গেল জানা
- Sub Title: কারো রবে না এ ধন জীবন যৌবন
পিরিতে মোর কুল নিলায়, গো ধনি
- Sub Title: না জানি ডুব দিলাম গো
ওগো দয়াময়ী চোর, এত দয়া মনে তোর
- Sub Title: বড়ো দয়া ক’রে কণ্ঠে আমার জড়াও মায়ার ডোর
ও মন তিন পোড়ায় তো খাঁটি হল না
- Sub Title: না জানি আর কর্মে তোমার কি আছে
কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়
- Sub Title: সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে
বাংলা
English 
Comments