“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই
মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই
  • Sub Title: তাইরে নাইরে নাইরে না না না না

মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই-
তাইরে নাইরে নাইরে না। না না না।
যতই দিবস যায় রে যায় গাই রে সুখে হায় রে হায়-

তাইরে নাইরে নাইরে না। না না না।।
যারা সোনার চোরাবালির ‘পরে পাকা ঘরের-ভিত্তি গড়ে
তাদের সামনে মোরা গান গেয়ে যাই- তাইরে নাইরে নাইরে না।
না না না।।
যখন থেকে থেকে গাঁঠের পানে গাঁঠকাটারা দৃষ্টি হানে
তখন শূন্যঝুলি দেখায়ে গাই- তাইরে নাইরে নাইরে না। না না না।।
যখন দ্বারে আসে মরণবুড়ি মুখে তাহার বাজাই তুড়ি,
তখন তান দিয়ে গান জুড়ি রে ভাই- তাইরে নাইরে নাইরে না।। না না না।।
এ যে বসন্তরাজ এসেছে আজ, বাইরে তাহার উজ্জ্বল সাজ,
ওরে, অন্তরে তার বৈরাগী গায়- তাইরে নাইরে নাইরে না। না না না।।
সে যে উৎসবদিন চুকিয়ে দিয়ে, ঝরিয়ে দিয়ে, শুকিয়ে দিয়ে,
দুই রিক্ত হাতে তাল দিয়ে গায়- তাইরে নাইরে নাইরে না।
না না না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শুন গো সই ঐ বাজে গো বাঁশি
শুন গো সই ঐ বাজে গো বাঁশি

শুন গো সই ঐ বাজে গো বাঁশি

  • Sub Title: মনপ্ৰাণ সহিতে টানে লাগাইয়া বরাশি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন