আজু, সখি, মুহু মুহু গাহে পিকা কুহু কুহু,
কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায়।।
যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত,অবশ তনু অলসিত মুরছি জনু যায়।
আজু মধু চাঁদনী প্রাণ-উনমাদনী,
শিথিল সব বাঁধনী, শিথিল ভয়ি লাজ।
বচন মৃদু মরমর, কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর কুসুমবনমাঝ।
মলায় মৃদু কলয়িছে, চরণ নহি চলয়িছে,
বচণ মুহু খলয়িছে, অঞ্চল লুটায়।
আধফুট শতদল বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায়।
অলকে ফুল কাঁপয়ি কপোলে পড়ে ঝাঁপিয়ে,
মধু অনলে তাপয়ি খসয়ি পড়ু পায়।
ঝরই শিরে ফুলদল, যমুনা বহে কলকল,
হাসে শশি ঢলঢল- ভানু মরি যায়।।
আজু সখি মুহু মুহু
- Sub Title: কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 7
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
যাব না আর জলে সই গো
- Sub Title: জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে
ভুলো না মন কারো ভোলে
- Sub Title: রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে
এগো বৃষভানুর মাইয়া
- Sub Title: ফুল বিছানা সাজন করি ফুলের বালিশ ফুল মশারি
হরি বল রে মনরসনা শুনরে কৃষ্ণ নাম
- Sub Title: ও তোর পূর্ণ হবে মনোবাঞ্ছা লিও হরিনাম
এই মানুষে সেই মানুষ আছে
- Sub Title: কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
- Sub Title: কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে
ফানা ফিল্লায় মোশাহেদায় মশ্গুল রয়
- Sub Title: মোরাকাবায় দাখিল হলে
ও ভাই রাখোনি খবর
- Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর
ছার মানে মজে কৃষ্ণধনকে চেনো না
- Sub Title: থাক থাক ওগো প্যারী দুদিন বৈ যাবে জানা
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না
- Sub Title: সেই-যে আমার নানা রঙের দিনগুলি
কী আনন্দে কুঞ্জ সাজায়
- Sub Title: সখী গো
বাংলা
English 
Comments