মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা।
একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা।।
কেমন ক’রে নামবে বোঝা, তোমার আপদ নয় যে সোজা-অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ভারখানা।।
রাতের আঁধার ঘোচে বটে বাতির আলো যেই জ্বালো,
মূৰ্ছাতে যে আঁধার ঘটে রাতের চেয়ে ঘোর কালো।
ঝড়-তুফানে ঢেউয়ের মারে তবু তরী বাঁচতে পারে,
সবার বড়ো মার যে তোমার ছিদ্রটার ওই মারখানা।।পর তো আছে লাখে লাখে, কে তাড়াবে নিঃশেষে।
ঘরের মধ্যে পর যে থাকে পর করে দেয় বিশ্বে সে।
কারাগারের দ্বারী গেলে তখনি কি মুক্তি মেলে।
আপনি তুমি ভিতর থেকে চেপে আছ দ্বারখানা।।শূন্য ঝুলির নিয়ে দাবি রাগ ক’রে রোস্ কার ‘পরে।
দিতে জানিস তবেই পাবি, পাবি নে তো ধার ক’রে।
লোভে ক্ষোভে উঠিস মাতি, ফল পেতে চাস রাতারাতি-
আপন মুঠো করলে ফুটো আপন খাঁড়ার ধারখানা।।
মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা
- Sub Title: একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 122
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে
- Sub Title: আনন্দগান গা রে হৃদয় আনন্দগান গা রে
আমা-তরে অকারণে
- Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
- Sub Title: শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
শুকনো পাতা কে যে ছড়ায় ওই দূরে
- Sub Title: ঘর-ছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগি
যাওয়া-আসারই এই কি খেলা
- Sub Title: খেলিলে হে হৃদিরাজা সারা বেলা
প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
- Sub Title: রাঙা চরণতলে নেচে নেচে
ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ
- Sub Title: এখন তবে কাজ করে বিদায় হবে দাস
পথে যেতে তোমার সাথে সাথে মিলন হল দিনের শেষে
- Sub Title: দেখতে গিয়ে সাঁঝের আলো মিলিয়ে গেল এক নিমেষে
প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি
- Sub Title: নমি তাঁরে আমি- নমি নমি
আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে
- Sub Title: আলোক-পিয়াসী যারা আছে আঁখি তুলে
ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে
- Sub Title: মরণ-আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজে
তোলন-নামন পিছন-সামন
- Sub Title: বাঁয়ে ডাইনে চাই নে চাই নে
বাংলা
English