ওগো জলের রানী,
ঢেউ দিয়ো না, দিয়ো না ঢেউ দিয়ো না গো-
আমি যে ভয় মানি।কখন্ তুমি শান্তগভীর, কখন্ টলোমলো-
কখন্ আঁখি অধীর হাস্যমদির, কখন্ ছলোছলো-
কিছুই নাহি জানি।
যাও কোথা যাও, কোথা যাও যে চঞ্চলি।
লও গো ব্যাকুল বকুলবনের মুকুল-অঞ্জলি।
দখিন-হাওয়ায় বনে বনে জাগল মরোমরো-
বুকের ‘পরে পুলক-ভরে কাঁপুক থরোথরো
সুনীল আঁচলখানি।
হাওয়ার দুলালী,
নাচের তালে তালে শ্যামল কূলের মন ভুলালি!
ওগো অরুণ-আলোর মানিক-মালা দোলাব ওই স্রোতে,
দেব হাতে গোপন রাতে আঁধার গগন হতে
তারার ছায়া আনি।।
ওগো জলের রানী
- Sub Title: ঢেউ দিয়ো না দিয়ো না ঢেউ দিয়ো না গো-
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 7
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
- Sub Title: রাজার দোহাই দিয়ে
গুরু ধরো করো ভজনা
- Sub Title: তবে হবে তোর সাধনা
নতুন গাঙে প্রেম তরঙ্গে
- Sub Title: আসবে জোয়ার
নিদিয়া নিষ্ঠুর রে বন্ধু নাই সে দয়া তোর রে
- Sub Title: শ্যাম প্রেম-জ্বালা কেনে দাও বারে বার
মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন
- Sub Title: যে নাম স্মরণে হলে, তাপিত অঙ্গ শীতল করে
দয়াল মুর্শিদ, তুমি বিনে
- Sub Title: কে আছে আমার?
চৈড়ে মনোহারী ভবের গাড়ি
- Sub Title: বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন চি
কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে
- Sub Title: আইল রসে মাখা গৌরচান্দ কাচাসোনা ধু
তরিকাতে দাখেল না হলে
- Sub Title: শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে
আমি ডাকছি কাতরে
- Sub Title: উদয় হাওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
বন্ধু আও আওরে-দরশন দিয়া
- Sub Title: অবলার পরান দেও শীতল করিয়া ধু
দূরদেশী সেই রাখাল ছেলে
- Sub Title: আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে
বাংলা
English 
Comments