“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা
  • Sub Title: মম বিজনগগনবিহারী

তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা,
মম বিজনগগনবিহারী।
আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা-

তুমি আমারি, তুমি আমারি, মম বিজনজীবনবিহারী।।
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
মম সন্ধ্যাগগনবিহারী।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া-
তুমি আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী।।
মম মোহের স্বপনলেখা তব নয়নে দিয়েছি পরায়ে।
মম মুগ্ধনয়নবিহারী।
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে-
তুমি আমারি, তুমি আমারি, মম মোহনমরণবিহারী।।

এই গানের সাথে ২৮৫ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে, তবে শব্দের ভিন্নতা রয়েছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

  • Sub Title: আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না
পুর্ব দিকে চেয়ে দেখ
পুর্ব দিকে চেয়ে দেখ

পুর্ব দিকে চেয়ে দেখ

  • Sub Title: জয় রাধিকা জাগো শ্যামের মনমোহিনী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন