ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাঁই।
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,দিয়ে আমার সকল মন।।
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
তোদের মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ,
নেই একটি বিরল ক্ষণ
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন।।
ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
আকাশ নিবিড় করে তোরা দাঁড়াস নে ভিড় করে
আমি চাই নে, চাই নে, চাই নে এমন গন্ধ রঙের
বিপুল আয়োজন। আমি চাই নে।
অকূল অবকাশে যেথায় স্বপ্নকমল ভাসে
এমন দে আমারে একটি আমার গগন-জোড়া কোণ,
আমার একটি অসীম কোণ
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন-
দিয়ে আমার সকল মন।।এই গানের সাথে ৫৩৩ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে তবে শব্দ ও ছন্দের ভিন্নতা রয়েছে।
ওরে বকুল, পারুল, ওরে শালপিয়ালের বন
- Sub Title: কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাঁই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া
- Sub Title: অতি সাধের মানব জনম বিফলে যায় গইয়া ধু
নবযৌবন কালবসন্ত
- Sub Title: ঘরে নাই মোর প্রাণকান্ত
মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না
- Sub Title: কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না ধু
আর কি এমন জনম, বসবো সাধুর মেলে
- Sub Title: হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
- Sub Title: অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা
আমি তোমায় চিনতে গিয়া
- Sub Title: পড়েছি বিষম ফাঁদে
চাতক বাঁচে কেমনে
- Sub Title: মেঘের বরিষণ বিনে
আগে জান না রে মন
- Sub Title: বাজি হারলে তখন লজ্জায় মরণ
তিন পাগলে হলো মেলা নদে এসে
- Sub Title: তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
নবী না চিনে কি আল্লা পাবে
- Sub Title: পাবে
বাংলা
English 
Comments