সন্ন্যাসী যে জাগিল ওই, জাগিল ওই, জাগিল।
হাস্য-ভরা দখিন-বায়ে অঙ্গ হতে দিল উড়ায়ে
শ্মশানচিতাভস্মরাশি- ভাগিল কোথা ভাগিল।মানসলোকে শুভ্র আলো চূর্ণ হয়ে রঙ জাগালো,
মদির রাগ লাগিল তারে- হৃদয়ে তার লাগিল।।
আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে-
রঙের ধারা ওই-যে বহে যায় রে।।রঙের ঝড় উচ্ছ্বসিল গগনে,
রঙের ঢেউ রসের স্রোতে মাতিয়া ওঠে সঘনে-
ভাকিল বান আজি সে কোন্ কোটালে।
নাকাড়া বাজে কানাড়া বাজে বাঁশিতে-
কান্নধারা মিলিয়া গেছে হাসিতে-
প্রাণের মাঝে ফোয়ারা তার ছোটালে।এসেছে হাওয়া বাণীতে দোল-দোলানো, এসেছে পথ-ভোলানো-
এসেছে ডাক ঘরের-দ্বার-খোলানো।।
আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে-
রঙের ধারা ওই-যে বহে যায় রে।।উদয়রবি যে রাঙা রঙ রাঙায়ে পূর্বাচলে দিয়েছে ঘুম ভাঙায়ে
অস্তরবি সে রাঙা রসে রসিল-
চিরপ্রাণের বিজয়বাণী ঘোষিল।
অরুণবীণা যে সুর দিল রণিয়া সন্ধ্যাকাশে সে সুর উঠে ঘনিয়া
নীরব নিশীথিনীর বুকে নিখিল ধ্বনি ধ্বনিয়া।
আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে-
বাঁধন-হারা রঙের ধারা ওই-যে বহে যায় রে।।
সন্ন্যাসী যে জাগিল ওই, জাগিল ওই
- Sub Title: হাস্য-ভরা দখিন-বায়ে অঙ্গ হতে দিল উড়ায়ে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
কী সুখ পাইলে আমারে ভুলিয়া
- Sub Title: বন্ধু বিনোদিয়া
শোনো গো ললিতা সখি
- Sub Title: তারে দিও আনিয়া
দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা
- Sub Title: দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে
এই মানুষে সেই মানুষ আছে
- Sub Title: কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
কৃতিকর্মার খেল কে বুঝতে পারে
- Sub Title: পারে
কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া
- Sub Title: মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া
ভালো যদি বাস, সখী, কী দিব গো আর
- Sub Title: কবির হৃদয় এই দিব উপহার
তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
- Sub Title: আমরা চিনেছি তারে বলি মা তোরে তুই ভাবিস যা
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
- Sub Title: তারা আজ কেঁদে শুধায় ‘সেই ডালে ফুল ফুটল কি গো
কে পাঠালে লিপির দূতী
- Sub Title: গোপন লোকের বন্ধু গোপন
বাংলা
English 
Comments