“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার
সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার
  • Sub Title: নয়নে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই

সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার,
নয়নে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই।।
চৌদিকে বিষাদঘোরে ঘেরিয়া ফেলেছে মোরে,

তোমার আনন্দমুখ হৃদয়ে দেখিতে পাই।।
ফেলিয়া শোকের ছায়া মৃত্যু ফিরে পায় পায়,
যতনের ধন যত কেড়ে কেড়ে নিয়ে যায়।
তবু সে মৃত্যুর মাঝে অমৃতমুরতি রাজে,
মৃত্যুশোক পরিহরি ওই মুখপানে চাই।।
তোমার আশ্বাসবাণী শুনিতে পেয়েছি প্রভু,
মিছে ভয় মিছে শোক আর করিব না কভু।
হৃদয়ের ব্যথা কব, অমৃত যাচিয়া লব-
তোমার অভয়-কোলে পেয়েছি পেয়েছি ঠাঁই।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি
আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি

আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি

  • Sub Title: কত আকুল প্রাণ আজি গাহিছে গান চাহে তোমারি পানে আনন্দে হে
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা

ওগো নদী, আপন বেগে পাগল-পারা

  • Sub Title: আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন