দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে,
দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে।।
হায় রে সে কাল হায় রে কখন চলে যায় রেআজ এ কালের মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে।।
যে মহাকাল দিন ফুরালে আমার কুসুম ঝরালো
সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো।
শুনিয়ে শেষের কথা সে কাঁদিয়ে ছিল হতাশে,
তোমার মাঝে নতুন সাজে শুন্য আবার ভরালো।
আমরা খেলা খেলেছিলেম, আমরাও গান গেয়েছি।
আমরাও পাল মেলেছিলেম, আমরা তরী বেয়েছি।
হারায় নি তা হারায় নি বৈতরণী পারায় নি-
নবীন চোখের চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি।।
দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে
- Sub Title: দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 121
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সতিমির রজনী
- Sub Title: শূন্য নিকুঞ্জ অরণ্য!
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
- Sub Title: যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে
ছিল যে পরানের অন্ধকারে
- Sub Title: এল সে ভুবনের আলোক-পারে
কেন নিবে গেল বাতি
- Sub Title: আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
- Sub Title: তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি
- Sub Title: ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া
- Sub Title: বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া
গোলাপ ফুল ফুটিয়ে আছে
- Sub Title: ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে
মেঘের কোলে রোদ হেসেছে
- Sub Title: আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হাহা হা
গহির নীদমে
- Sub Title: অধরে বিকশত হাস
ওরা অকারণে চঞ্চল
- Sub Title: ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল
ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী
- Sub Title: সময় হল বিদায় নেব আমি
বাংলা
English