হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান।
তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান।
এনেছি মোদের দেহের শকতি, এনেছি মোদের মনের ভকতি,এনেছি মোদের ধর্মের মতি, এনেছি মোদের প্রাণ-
এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ্য তোমারে করিতে দান।।কাঞ্চনথালি নাহি আমাদের, অন্ন নাহিকো জুটে।
যা আছে মোদের এনেছি সাজায়ে নবীন পর্ণপুটে।
সমারোহে আজ নাই প্রয়োজন- দীনের এ পূজা, দীন আয়োজন-
চিরদারিদ্র্য করিব মোচন চরণের ধুলা লুটে।
সুরদুর্লভ তোমার প্রসাদ লইব পর্ণপুটে।।রাজা তুমি নহ, হে মহাতাপস, তুমিই প্রাণের প্রিয়।
ভিক্ষাভূষণ ফেলিয়া পরিব তোমারি উত্তরীয়।
দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন
তোমার মন্ত্র অগ্নিবচন– তাই আমাদের দিয়ো।
পরের সজ্জা ফেলিয়া পরিব তোমারি উত্তরীয়।দাও আমাদের অভয়মন্ত্র, অশোকমন্ত্র তব।
দাও আমাদের অমৃতমন্ত্র, দাও গো জীবন নব।
যে জীবন ছিল তব তপোবনে, যে জীবন ছিল তব রাজাসনে,
মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব।
মৃত্যুতরণ শঙ্কাহরণ দাও সে মন্ত্র তব।।
হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান
- Sub Title: তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 5
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি যে সব নিতে চাই, সব-নিতে ধাই রে
- Sub Title: আমি আপনাকে ভাই মেলব যে বাইরে
যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে
- Sub Title: মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে
মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে
- Sub Title: কারে বলিস নবী দিশা পালিনে
কোথা ছিলি সজনী লো
- Sub Title: মোরা যে তোরি তরে বসে আছি কাননে
নাচিছে নট-নাথ, শঙ্কর মহাকাল
- Sub Title: লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল
আধেক ঘুমে নয়ন চুমে
- Sub Title: শ্রান্ত ভালে যুথীর মালে পরশে মৃদু বায়
নবযৌবন আষাঢ় মাসে
- Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
যাইও না রে বন্ধু, যাইও না
- Sub Title: ভিন্ন বাসিও না
নিখিল ব্রাহ্মাণ্ডে প্রতি দেহ ভাণ্ডে
- Sub Title: খেলিছ অখণ্ডে থাকিয়া একা
এমন এক রঙের দেশ আছে
- Sub Title: পাগল বিনা ভালো লোক নাই
চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
- Sub Title: আমার গৌর চাঁদ ত্রিজগতের চাঁদ
পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্রদে
- Sub Title: এমনি যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী
বাংলা
English 
Comments