“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এবার চলিনু তবে
এবার চলিনু তবে
  • Sub Title: সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে

এবার চলিনু তবে।।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে।
উচ্ছল জল করে ছলছল,

জাগিয়া উঠেছে কলকোলাহল,
তরুণীপতাকা চলচঞ্চল কাঁপিছে অধীর রবে।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে।।

আমি নিষ্ঠুর কঠিন কঠোর, নির্মম আমি আজি।
আর নাই দেরি, ভৈরবভেরী বাহিরে উঠেছে বাজি।
তুমি ঘুমাইছ নিমীলনয়নে,
কাঁপিয়া উঠিছ বিরহস্বপনে,
প্রভাতে জাগিয়া শূন্য শয়নে কাঁদিয়া চাহিয়া রবে।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে।।

অরুণ তোমার তরুণ অধর করুণ তোমার আঁখি-
অমিয়বচন সোহাগবচন অনেক রয়েছে বাকি।
পাখি উড়ে যাবে সাগরের পার,
সুখময় নীড় পড়ে রবে তার,
মহাকাশ হতে ওই বারে-বার আমারে ডাকিছে সবে।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে।।

বিশ্বজগৎ আমারে মাগিলে কে মোর আত্মপর।
আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর।
কিসেরই বা সুখ, ক’ দিনের প্রাণ!
ওই উঠিয়াছে সংগ্রামগান,
অমর মরণ রক্তচরণ নাচিছে সগৌরবে।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আর আমি যাব না সইগো কালিন্দীর জলে
আর আমি যাব না সইগো কালিন্দীর জলে

আর আমি যাব না সইগো কালিন্দীর জলে

  • Sub Title: নন্দের সুন্দর মদনমোহন বাঁশি বাজায় কদমতলে
আমার সোনার হিন্দুস্থান
আমার সোনার হিন্দুস্থান

আমার সোনার হিন্দুস্থান

  • Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
 এখন আর ভাবলে কি হবে
এখন আর ভাবলে কি হবে

এখন আর ভাবলে কি হবে

  • Sub Title: কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন