আমাদের পাকবে না চুল গো- মোদের
পাকবে না চুল।
আমাদের ঝরবে না ফুল গো- মোদেরঝরবে না ফুল।
আমাদের পাকবে না রে চুল।
আমরা ঠেকব না তো কোনো শেষে,
ফুরোয় না পথ কোনো দেশে রে,
আমাদের ঘুচবে না ভুল গো- মোদের
ঘুচবে না ভুল।
আমাদের পাকবে না রে চুল।
আমরা নয়ন মুদে করব না ধ্যান
করব না ধ্যান।
নিজের মনের কোণে খুঁজব না ঞ্জান
খুঁজব না ঞ্জান।
আমরা ভেসে চলি স্রোতে স্রোতে
সাগর-পানে শিখর হতে রে,
আমাদের মিলবে না কূল গো- মোদের
মিলবে না কূল।
আমাদের পাকবে না রে চুল।।
আমাদের পাকবে না চুল গো
- Sub Title: পাকবে না চুল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 137
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বেদনা কী ভাষায় রে
- Sub Title: মর্মে মর্মরি গুঞ্জরি বাজে
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
- Sub Title: ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে হায়
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার
- Sub Title: শিখাও প্রেমের শিক্ষা কোথা যাবে আর
যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে
- Sub Title: সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে
সুমধুর শুনি আজি, প্রভু, তোমার নাম
- Sub Title: প্রেমসুধাপানে প্রাণ বিহ্বলপ্রায়
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
- Sub Title: মম মন বুঝে দেখে মনে মনে- মনে রেখো কোরো করুণা
শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল শীতের বনে
- Sub Title: এলে যে-
গগনে গগনে ধায় হাঁকি
- Sub Title: বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
যেখানে রূপের প্রভা নয়ন-লোভ
- Sub Title: সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া
- Sub Title: নিশীথরাতের বাঁশি বাজে- শান্ত হও গো শান্ত হও
এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত
- Sub Title: মোর নয়নের বিজুলি-উজল আলো
আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে
- Sub Title: সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে
বাংলা
English