খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে।
বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে।’খাঁচার পাখি বলে, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে।’
বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব।’
খাঁচার পাখি বলে, ‘হায়, আমি কেমনে বনে বাহিরিব।’বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত,
খাঁচার পাখি গাহে শিখানো বুলি তার- দোঁহার ভাষা দুইমত।
বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি।’
খাঁচার পাখি বলে, ‘বনের পাখি ভাই, খাঁচার গান লহো শিখি।’
বনের পাখি বলে, ‘না, আমি শিখানো গান নাহি চাই।’
খাচার পাখি বলে, ‘হায় আমি কেমনে বনগান গাই।’বনের পাখি বলে, ‘আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার।’
খাঁচার পাখি বলে, ‘খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারি ধার।’
বনের পাখি বলে, ‘আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে।’
খাচার পাখি বলে, ‘নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে।’
বনের পাখি বলে, ‘না, সেথা কোথায় উড়িবারে পাই!’
খাচার পাখি বলে, ‘হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই।।’এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়।
খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়।
দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়।
দুজনে একা একা ঝাপটি মরে পাখা- কাতরে কহে, ‘কাছে আয়!’
বনের পাখি বলে, ‘না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার!’
খাঁচার পাখি বলে, ‘হায়, মোর শকতি নাহি উড়িবার।।’
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
- Sub Title: একদা কী করিয়া মিলন হল দোঁহে কী ছিল বিধাতার মনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেহজমি পতিত রইল
- Sub Title: আবাদ করলে না
মানা করি রাই বঙ্গিনী আর যমুনায় যাইওনা
- Sub Title: কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
- Sub Title: ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে
তুমি কাছে নাই ব’লে হেরো, সখা, তাই
- Sub Title: ‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ বলিছে সবাই
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়
- Sub Title: রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়
আজব রঙ ফকিরি
- Sub Title: সাদা সোহাগিনী সাঁই
আসিলে কে অতিথি সাঁঝে
- Sub Title: পূজার ফুল ঝরে বন-মাঝে
মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
- Sub Title: দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই
আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়
- Sub Title: সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয়
ফিরো না ফিরো না আজি- এসেছ দুয়ারে
- Sub Title: শূন্য প্রাণে কোথা যাও শূন্য সংসারে
সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি
- Sub Title: গেয়েছিল এমনই সুরে একদা এক অতিথি
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়
- Sub Title: ধীরে ধীরে অতি ধীরে অতি ধীরে গাও গো
বাংলা
English 
Comments